সংগৃহীত
বাণিজ্য

কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে রেকর্ড বৃদ্ধির পরের দিন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ১২ উপশাখা উদ্বোধন

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভালো মানের ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়াও ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৫৭০ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। বাজুস জানিয়েছে শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে এ দাম কার্যকর করা হবে।

আরও পড়ুন: আবারও বাড়ল তেলের দাম

এ ছাড়াও স্বর্ণের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

এর আগে, বুধবার (১৭ জানুয়ারি) ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৭ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৮ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা