সংগৃহীত
বাণিজ্য

স্বস্তি নেই সবজির বাজারে 

নিজস্ব প্রতিবেদক: কয়েক সপ্তাহ দাম কম থাকার পর আবারও অস্থিরতা বেড়েছে সবজির বাজারে। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব, বৈরী আবহাওয়া ও অবরোধের মতন রাজনৈতিক কর্মসূচির ফলে পরিবহন ভাড়া বাড়ার কারণে সবজির বাজার চড়া বলেও জানান বিক্রেতারা।

আরও পড়ুন: পাঙ্গাশসহ সব মাছের দাম চড়া

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, নতুন ও পুরোনো আলু বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি, সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ টাকা দাম বেড়েছে।

এছাড়াও প্রতি কেজি সিম ও টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকায়। একটি মাঝারি সাইজের ফুলকপির দাম এখন ৪০-৫০ টাকা। প্রতি আটি শাকের দামও ৩০ টাকার নিচে না। বাজারে যদিও প্রচুর পালং, মুলাসহ অন্যান্য মৌসুমি শাক রয়েছে।

গোল বেগুন ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়েছে। লাউয়ের দাম বেশি বেড়েছে। ছোট একটি লাউয়ের দাম ৯০ টাকা, যা গত সপ্তাহে ৫০ টাকার মধ্যে ছিল। এছাড়াও পেঁয়াজের দাম এখনও একশ টাকার বেশি রয়েছে।

আরও পড়ুন: স্যামসাং নিয়ে এলো দীর্ঘস্থায়ী স্মার্টফোন!

সবজি বিক্রেতা মোতালেব জানান, সবজির আমদানি ঠিক আছে। তবে আমাদেরও বাড়তি দামে কিনতে হচ্ছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

বাজার করতে আসা ইকবাল জানায়, গত সপ্তাহে বাজার স্থিতীশীল ছিল। সপ্তাহ ঘুরতেই আবারও একই অবস্থা। মাসের শেষ সপ্তাহে বাজারের এরকম পরিস্থিতি বেশ অস্বস্তিতে ফেলেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা