ছবি: সংগৃহীত
বাণিজ্য

শেয়ারট্রিপের ক্যাম্পেইন, কেনাকাটায় বিশেষ ছাড়

নিজস্ব প্রতিনিধি: ট্রাভেল টেক প্রতিষ্ঠান-শেয়ারট্রিপ লাইফস্টাইল পণ্য কেনাকাটায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এরই অংশ হিসেবে নিজেদের লাইফস্টাইল ক্যাম্পেইনে ১২ টি স্বনামধন্য ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করেছে শেয়ারট্রিপ।

আরও পড়ুন: স্যামসাং নিয়ে এলো দীর্ঘস্থায়ী স্মার্টফোন!

শেয়ারট্রিপের লাইফস্টাইল ক্যাম্পেইনে যুক্ত হওয়া ব্র্যান্ডগুলো হলো- আড়ং, বাটা, ক্যাটসআই, চা টাইম, হইচই, খাজানা মিঠাই, লা মোড, রিয়েলমি, স্টুডিও চিজকেক, স্টুডিও কটন ক্যান্ডি, সিম্ফনি ও ভিভো। গত সোমবার থেকেই জনপ্রিয় এ ব্র্যান্ডগুলো শেয়ারট্রিপের ক্যাম্পেইনের সাথে যুক্ত হয়েছে।

ব্র্যান্ডগুলোর ডিসকাউন্ট অফার ২৫ ডিসেম্বর, ২০২৩ থেকে ১০ জানুয়ারি, ২০২৪ (১৫ দিন) পর্যন্ত প্রযোজ্য থাকবে। এ সময়ে ব্যবহারকারীরা শেয়ারট্রিপ অ্যাপ ব্যবহার করে তাদের পছন্দের লাইফস্টাইল পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন।

আরও পড়ুন: গ্রেড-১ পদে ২ কর্মকর্তার পদোন্নতি

এ ক্যাম্পেইন নিয়ে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, আমাদের যাত্রা সময়ের সাথে বিকশিত হয়েছে। শেয়ারট্রিপ এখন শুধুমাত্র আর ট্রাভেল অ্যাপই না। আমরা এখন ব্যবহারকারীদের লাইফস্টাইলের সঙ্গী।

এ ক্যাম্পেইন শেয়ারট্রিপ ব্যবহারকারীদের জীবনযাত্রার সার্বিক অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।

আরও পড়ুন: বিসিএসের ফল প্রকাশ

ক্যাম্পেইন চলাকালে ব্যবহারকারীরা ফুটওয়্যার কেনার ক্ষেত্রে বাটায় ৩০ শতাংশ, লা মোডের পণ্যে ১৩ শতাংশ এবং ক্যাটসআইয়ের পণ্যে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। এ ক্যাম্পেইনে আড়ং দিচ্ছে ১০ শতাংশ ছাড়। হইচইয়ের সাবস্ক্রিপশন ফি-তে পাওয়া যাবে ৫০ টাকা ছাড়।

অন্যদিকে খাজানা মিঠাইয়ের সকল পণ্যে ১২ শতাংশ এবং চা টাইমে উপভোগ করা যাবে ১৫ শতাংশ ছাড়। এছাড়া স্টুডিও চিজকেক ও স্টুডিও কটন ক্যান্ডিতে ব্যবহারকারীরা উপভোগ করবেন ১৩ শতাংশ ছাড় সুবিধা।

আরও পড়ুন: জ্বালানি তেল কিনবে সরকার

পাশাপাশি শেয়ারট্রিপের এ ক্যাম্পেইনের মাধ্যমে সিম্ফনি, ভিভো ও রিয়েলমির স্মার্টফোন ক্রয়ে উপভোগ করা যাবে ১০০০ টাকা পর্যন্ত ছাড়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা