ছবি: সংগৃহীত
বাণিজ্য

স্যামসাং নিয়ে এলো দীর্ঘস্থায়ী স্মার্টফোন!

নিজস্ব প্রতিবেদক: গ্যালাক্সি ‘অসাম’ এ সিরিজের সর্বশেষ সংযোজন- গ্যালাক্সি এ০৫ বাজারে নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। দুর্দান্ত ফটোগ্রাফি সক্ষমতা ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে নতুন এ ডিভাইসটি ব্যবহারকারীদের স্মার্টফোনে কনটেন্ট দেখার ও ব্যবহারের অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে।

আরও পড়ুন: মঞ্চে আসছে মহাকালের ‘সুরেন্দ্র কুমারী’

সব ধরণের ব্যবহারকারীদের জন্য গ্যালাক্সি এ০৫ স্মার্টফোনটি কার্যকরী ও নির্ভরযোগ্য ভূমিকা রাখতে পারে। কারণ এতে স্যামসাং যোগ করেছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।

সেই সাথে ডিভাইসটির রয়েছে ২৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সক্ষমতা। ফলে মাত্র ৩০ মিনিটেই ব্যবহারকারীরা ৪৮ শতাংশ চার্জিংয়ের নিশ্চয়তা উপভোগ করতে পারবেন।

নতুন এই ‘অসাম’ ডিভাইসটির বিশেষত্বের তালিকায় আরও রয়েছে উন্নত সক্ষমতা সম্পন্ন প্রসেসর। সেই সাথে ৪ বছরের সিকিউরিটি আপডেট ও ২ জেনারেশনের অপারেটিং সিস্টেম আপগ্রেডের দারুণ সুবিধা।

আরও পড়ুন: জ্বালানি তেল কিনবে সরকার

স্যামসাং গ্যালাক্সি এ০৫-এ রয়েছে ওয়ান ইউআই কোর ৫.১ এবং মিডিয়াটেক জি৮৫ প্রসেসর। সুতরাং ডিভাইসটির পারফর্মেন্স নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

দ্রুতগতির প্রসেসরটি একই সাথে কয়েকটি অ্যাপে কাজ করার ক্ষেত্রেও নিরবচ্ছিন্ন ব্যবহারের নিশ্চয়তা দেবে। এছাড়া ডিভাইসটিতে রয়েছে র‍্যাম প্লাস ফিচার, যা ব্যবহারকারীদের মাল্টি টাস্কিংকে আরও সমৃদ্ধ করবে।

বাজারে নতুন এ স্মার্টফোনটির ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে’তে যেকোনো বিনোদনমূলক কনটেন্ট দেখা বা সামাজিক মাধ্যম ব্যবহার হবে বেশ স্বাচ্ছন্দ্যময়। তাছাড়া এ বড় ডিসপ্লেটি প্রযুক্তি প্রেমীদের জন্যও সেটটির প্রতি আকর্ষণের অনন্য কারণ।

আরও পড়ুন: সোনার দাম আরও বাড়ল

যেকোনো সময় যেকোনো খানে মজার মজার সব কনটেন্ট দেখতে যারা ভালোবাসেন, তাদের পছন্দের তালিকায় সেটটি তাই শীর্ষে থাকবে। স্যামসাং গ্যালাক্সি এ০৫-এর ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ২ মেগা পিক্সেল ডেপথ সেন্সিং লেন্সের সাহায্যে স্পষ্ট ও ঝকঝকে ছবি তোলা যাবে।

এর ডুয়াল ক্যামেরায় সহজেই প্রিয় মুহুর্তের ছবিগুলো স্মরণীয় করে রাখা যাবে। সেটটির ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরায় তোলা সুস্পষ্ট ছবিগুলোও যে কারও নজর কাড়বেই।

স্যামসাংয়ের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, বর্তমানে প্রাত্যহিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। তাই নিজস্ব ব্যবহারের ডিভাইসটি নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী হওয়া সকলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: তেল-ডাল কিনছে সরকার

ব্যাটারি ও পারফর্মেন্সের বিষয়টি বিবেচনায় রেখে আমরা এমন একটি ডিভাইস বাজারে নিয়ে আসার পরিকল্পনা করি, যা হাতে থাকলে ব্যবহারকারীদের একটুও ছাড় দিতে হবে না।

এর ফলাফল গ্যালাক্সি এ০৫, যেটির চমৎকার ইন্টারফেস ও অভিনব সব ফিচার আমাদের ‘অসাম’ ব্যবহারকারীদেরকে উদ্ভাবনীর সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে সাহায্য করবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৫ ডিভাইসটি এখন অসাম সিলভার, অসাম ব্ল্যাক ও অসাম লাইট গ্রিন- এই ৩ টি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১৭৫৯৯ টাকা এবং ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২২৪৯৯ টাকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা