ছবি: সংগৃহীত
বাণিজ্য

ফুডপ্যান্ডার সাথে চরকি’র চুক্তি

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের অভিজ্ঞতাকে আরো উন্নত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা সম্প্রতি দেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি’র সাথে একটি অংশীদারিত্ব চুক্তি করেছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকে অডিট প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন

এ চুক্তির ফলে ফুডপ্যান্ডার সাবস্ক্রিপশন সেবা প্যান্ডাপ্রো এর সাবস্ক্রিপশন গ্রহণের ক্ষেত্রে এখন থেকে চরকি ব্যবহারকারীরা ২০ শতাংশ ছাড় পাবেন। আবার প্যান্ডাপ্রো গ্রাহকরা চরকি’তে সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

ফলে একই সাথে সেরা সব বিনোদনমূলক কন্টেন্ট স্ট্রিম করা আর পছন্দের খাবার অর্ডার করা এখন আরো সহজ ও সুবিধাজনক হয়ে উঠল!

এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের অ্যাসোসিয়েট ডিরেক্টর অব এন্টারপ্রাইজ বিজনেস সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিভিন্ন ধরণের সেবা ও বহুমাত্রিক অংশীদারিত্বের মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গঠনে ফুডপ্যান্ডা প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন: দেশে ইউরোপীয় ব্র্যান্ড কালে সিরামিকসের যাত্রা শুরু

তাই নিজেদের কার্যপরিসর ও অংশীজনদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা নিত্যনতুন পন্থা অবলম্বন করে চলেছি। সিনেমা দেখার সময় সাধারণত আমাদের মুখরোচক কিছু খাবার খাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়। তাই হাতের নাগালে এর দারুণ এক সমাধান নিয়ে আসতে চরকি’র সাথে হাত মিলিয়েছে ফুডপ্যান্ডা।

আশা করছি, এর মাধ্যমে গ্রাহকদের একইসাথে সিনেমা দেখা আর তৃপ্তিসহ পছন্দের খাবার উপভোগ করা আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে।

চরকি’র সিইও রেদওয়ান রনি বলেন, ফুডপ্যান্ডার সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের প্রিয় গ্রাহকদের জন্য ছাড়মূল্যে প্যান্ডাপ্রোর চমৎকার সুবিধা ব্যবহারের সুযোগ তৈরি করতে পারায় আমরা আনন্দিত।

আরও পড়ুন: বিদ্যুৎ বিতরণ পরিকল্পনায় সহায়তা করবে জাইকা

গ্রাহক অভিজ্ঞতার উন্নয়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে এই অংশীদারিত্ব আমাদের আরো এক ধাপ এগিয়ে যেতে সহায়তা করবে বলেই আমাদের বিশ্বাস।

সম্প্রতি চরকি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ফুডপ্যান্ডা ও চরকি’র এই অংশীদারিত্ব সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে ফুডপ্যান্ডা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েট ডিরেক্টর অব এন্টারপ্রাইজ বিজনেস সিদ্ধার্থ ভৌমিক, হেড অব অ্যাডভার্টাইজিং এন্ড পার্টনারশিপস আদনান ফারুকী, অ্যাডভার্টাইজিং এন্ড পার্টনারশিপস স্পেশালিস্ট আশফাক মাসুদ এবং পাবলিক রিলেশন্স স্পেশালিস্ট আম্বারিন সুলতানা জামান।

আরও পড়ুন: দারাজে রিয়েলমির আকর্ষণীয় অফার

অন্যদিকে চরকি’র পক্ষ থেকে এ আয়োজনে উপস্থিত ছিলেন- কন্টেন্ট হেড অনিন্দ ব্যানার্জী, মার্কেটিং এন্ড গ্রোথ লিড ফয়সাল রহমান এবং গ্রোথ মার্কেটিং ম্যানেজার মাহফুজ রাব্বানী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো’র চিফ ডিজিটাল অফিসার এ বি এম জাবেদ সুলতান।

উল্লেখ্য, দেশের অন্যতম জনপ্রিয় সাবস্ক্রিপশন-বেজড এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম চরকি’তে রয়েছে অরিজিনাল মুভি, ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট শো ও শর্ট ফিকশনসহ দুর্দান্ত সব কন্টেন্টের সমাহার।

অন্যদিকে ডিজিটাল পরিসরে প্রতিনিয়ত নতুন ও উদ্ভাবনী সব সেবা নিয়ে আসার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করে চলছে ফুডপ্যান্ডা বাংলাদেশ। একই সাথে প্ল্যাটফর্মটি দেশজুড়ে হাজারো তরুণের সম্ভাবনার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা