সংগৃহীত ছবি
বাণিজ্য

আলুর দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: মিগজাউমের প্রভাবে দেশে টানা ২ দিন বৃষ্টি হওয়ায় দেশের মুন্সিগঞ্জে রোপন করা বেশিরভাগ আলুর জমি ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই আবারও বাড়তে শুরু করেছে আলুর দাম। বাজারে এখন প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে।

আরও পড়ুন: সোনার দাম বাড়লো

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে প্রতি কেজি আলুতে ১০-২০ টাকা বেশি দরে বিক্রির চিত্র দেখা যায়।

বাজারে নতুন আসা গ্রানুলা (সাদা আলু) ও কার্ডিনাল (লাল আলু) উভয় জাতের নতুন আলু আসার পরে, কয়েক সপ্তাহ ব্যবধানে দাম প্রতিকেজি ৬০ টাকায় নেমেছিলো। যা বর্তমানে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। বাজারে এখন সাদা নতুন আলু-ই বেশি। কিছু দোকানে পুরনো আলু পাওয়া যাচ্ছে, পুরোনো আলু এখনও বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি। যা আগের তুলনায় ১০ টাকা বেশি।

আরও পড়ুন: দোহায় বাংলাদেশি মালিকানাধীন শো রুম উদ্বোধন

এদিকে বগুড়া অঞ্চলের পাকড়ি জাতের ছোট আলুর দাম ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও এসব আলুর দাম সাধারণ জাতের থেকে সব সময় বেশি থাকে।

বিক্রেতারা বলছেন, নতুন আলু আসার পরও এখনও আলুর বাজার চড়া, যে ধরনের পরিস্থিতি গত কয়েক বছরে দেখা যায়নি। এক সপ্তাহ আগে দাম কমে ৬০ টাকায় নেমেছিলো। গত ২ দিন ধরে আবারও বাড়ছে।

ওই সময় কৃষি অধিদপ্তরের ক্ষয়ক্ষতির প্রতিবেদনে দেখা যায়, সবোর্চ্চ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে ১৬২০০ হেক্টর জমির মধ্যে ১২৭৬২ হেক্টর জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া নরসিংদী, মানিকগঞ্জসহ কয়েকটি জেলা মিলিয়ে মোট ১৩৮৭৭ হেক্টর জমির আলুর উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এদিকে কারওয়ান বাজারে পাইকারিতে আলুর দাম প্রতি পাল্লা (৫ কেজি) ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। তাতে প্রতি কেজি আলুর খুচরা মূল্য পড়ছে ৬০ থেকে ৬৪ টাকা। এছাড়া পুরনো আলু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকা পর্যন্ত।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। এরপর আলুর দাম নিয়ন্ত্রণে ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেওয়া হয়। তবে আলু আমদানির জন্য দেওয়া অনুমতিপত্রের (আইপি) মেয়াদ গত ১৫ ডিসেম্বর শেষ হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টির দোহাইতে সবজির বাজার চড়া

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, সরকার ৩ লাখ ৬ হাজার টন আলু আমদানির অনুমতিপত্র দিলেও এ পর্যন্ত দেশে আলু এসেছে ৬২ হাজার টন। যে কারণে দাম বেড়েছে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা