সংগৃহীত ছবি
বাণিজ্য

রংপুরে গ্রাহক সচেতনতা মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর সার্বিক ব্যবস্থাপনায় আর্থিক সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘টাউন হল মিটিং রংপুর-২০২৩’ শনিবার আরডিআরএস বাংলাদেশ-রংপুরে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : প্রধান বিচারপতি করার আফসোসটা থেকে গেল

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান এবং ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক (এফআইসিএসডি) আবু হেনা হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহেনূর আলম।

ডেপুটি গভর্নর নূরুন নাহার প্রধান অতিথির ভাষণে বলেন, বাংলাদেশ এগিয়ে চলেছে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলাসহ স্মার্ট বাংলাদেশ গঠনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সেবার মানসিকতা নিয়ে আন্তরিক গ্রাহকসেবা প্রদান করতে হবে। বৈশ্বিক নানান চ্যালেঞ্জের ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই চ্যালেঞ্জ উত্তরণে প্রবাসী বাংলাদেশী ও তাদের স্বজনদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

আরও পড়ুন : বিএনপির নির্বাচনকেন্দ্রিক আন্দোলন ব্যর্থ

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নিবিড় তদারকিতে আর্থিক খাতে সেবার মান ও জবাবদিহিতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং ও আর্থিক লেনদেন
সংক্রান্ত সকল কাজ এখন হাতের মুঠোয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের আর্থিক খাত ডিজিটালাইজেশনের পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এ অগ্রগতিকে ত্বরান্বিত করতে ডিজিটাল ব্যাংক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগগুলোকে সফল করার লক্ষ্যে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

“আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা” শ্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় এবং রংপুর কার্যালয়ের সিনিয়র
কর্মকর্তা, ইসলামী ব্যাংকের উধর্¦তন নির্বাহী ও কর্মকর্তাসহ রংপুর অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং গ্রাহকগণ টাউন হল মিটিং-এ অংশগ্রহণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা