সংগৃহীত
বাণিজ্য

পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়ায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত।

শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানা যায়। খবর ইকোনোমিক টাইমসের।

আরও পড়ুন: বিষ দিয়ে মাছ নিধন, ক্ষতিগ্রস্ত চাষী

পেঁয়াজ রপ্তানি বন্ধের এ বিষয়টি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে আজ তুলে ধরেছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ বিষয়টি নিশ্চিত করে দুপুরে এক গণমাধ্যমকে বলেছেন, ‘কিছুক্ষণ আগেই এই খবর আমি পেয়েছি। এখনও ভেবে দেখিনি কী করব। আমরা আলোচনা করে তারপর এই বিষয়ে জানাবো।’

জানা গেছে, মহারাষ্ট্রে অসময়ের বৃষ্টিপাতে ফসলের ক্ষতি হওয়ায় ভারতে পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

আরও পড়ুন: বৃষ্টিতে সবজির দাম চড়া, অসহায় ক্রেতারা

ক্রিসিল এমআইঅ্যান্ডএ রিসার্চের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পেঁয়াজের দাম নভেম্বরে ৫৮% বেড়েছে। এতে বেড়েছে খাবারে দামও।

স্থানীয় বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশটির সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়িয়েছে।

এর আগে দাম স্থিতিশীল রেখে পেঁয়াজের সরবরাহ বাড়াতে গত ২৯ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম রপ্তানি মূল্য প্রতি টনে ৮০০ ডলার আরোপ করা হয়েছিল।

আরও পড়ুন: বৃষ্টিতে আলুর বীজ নষ্টের আশঙ্কা

এদিকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও শর্তসাপেক্ষে পেঁয়াজ রপ্তানি করা যাবে বলে জানিয়েছে। বলা হয়েছে, কোনো দেশে পেঁয়াজ রপ্তানি করতে হলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। সংশ্লিষ্ট দেশের আবেদনের ভিত্তিতে অনুমোদন মিললে তবেই হবে রপ্তানি।

শর্ত সম্পর্কে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, নতুন এই বিজ্ঞপ্তি জারির আগে জাহাজে লোড করা পেঁয়াজ রপ্তানি করা যাবে। এ ছাড়াও বিজ্ঞপ্তি জারির আগে শিপিং বিল দাখিল করা হয়েছে ও পেঁয়াজ লোড করার জন্য জাহাজগুলো ইতোমধ্যে বার্থ করেছে বা পৌঁছেছে। ভারতীয় বন্দরে নোঙর করেছে এমন তথ্য নিশ্চিতের পর রপ্তানির অনুমতি মিলবে। বিজ্ঞপ্তি জারির আগে পেঁয়াজের চালান কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে ও তাদের সিস্টেমে নিবন্ধিত হয়েছে বা চালানগুলো রপ্তানির জন্য কাস্টমস স্টেশনে প্রবেশ করেছে, এমন তথ্য নিশ্চত সাপেক্ষে ২০২৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া সম্ভব।

পেঁয়াজ রপ্তানিতে নতুন এই নিষেধাজ্ঞার ফলে আগামী জানুয়ারিতে ভারতের বাজারে পেঁয়াজের দামে বড় ধরনের পতনের শঙ্কা করছেন দেশটির ব্যবসায়ী ও কৃষকরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা