ছবি: সংগৃহীত
বাণিজ্য

বৃষ্টিতে সবজির দাম চড়া, অসহায় ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সবজির বাজারে। বাজারে তুলনামূলক সবজি কম থাকায় বিক্রেতাদের অনেকটাই বেপরোয়া আচরণ দেখা গেছে। এতে সাধারণ মানুষকে বাধ্য হয়ে প্রয়োজনীয় বাজার করে ঘরে ফিরতে হচ্ছে।

আরও পড়ুন: তাপমাত্রা কমার আভাস

শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে বাজারে সবজি কম। তাই বেশি দামেই আমাদের কিনে আনতে হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাজারে শসা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০-৬০ টাকায়, যেখানে ২ দিন আগেও ছিল ৪০ টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

শীতের মৌসুমে সবচেয়ে কম দামে থাকার কথা যে সবজির, সেই ফুলকপি-বাঁধাকপিও বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০-৫০ টাকায়।

এছাড়া বাজারে টমেটো ১০০ টাকা, লাউ ৬০-৮০ টাকা, সিম ৫০ টাকা, মুলা ২০ টাকা, কাঁচা মরিচ ১২০ কেজি বিক্রি হচ্ছে। ২ দিন আগেও এই কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়।

আরও পড়ুন: ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

আজ বাজারে অন্যান্য দিনের তুলনায় শাকের উপস্থিতিও কম দেখা গেছে। ফলে দামও তুলনামূলক বেশি। এক আঁটি লালশাক বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা অন্যান্য সময়ে ১০-১৫ টাকা করে পাওয়া যায়। এছাড়া লাউশাক ৫০ টাকায়, পালংশাক ২০ টাকা ও মুলাশাক ১৫ টাকা আঁটি করে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মাহমুদুল হাসান জানান, শুক্রবার এলেই শাক-সবজির দাম বেড়ে যায়। সবজির দাম শুনলে মাথা গরম হয়ে যায়।

এখন প্রায় শীতের সব সবজিই বাজারে চলে এসেছে। তারপরও দাম কমছে না। যা দাম চাচ্ছে তাই দিতে হবে। না হয় সামনে দাঁড়ানোরও সুযোগ নেই। কী আর করা, বাধ্য হয়েই কিনতে হচ্ছে।

আরও পড়ুন: কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

বাজারগুলোতে কোনো মনিটরিং কোনোদিন দেখিনি। বাজার কমিটিও থাকে সাধারণ মানুষের পকেট কাটার ধান্দায়। সরকারও সিন্ডিকেটের কাছে যেন অসহায়।

এক ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, খারাপের দিনে এমনিতেই আয় রোজগার কম। তারপর আবার জিনিসপত্রের দাম বেশি। আমাদের মতো মানুষের হয়েছে যন্ত্রণা। ভারী কাজ করতে হয় বলে না খেয়েও থাকা যায় না। এ দামের বাজারে কিনে খাওয়াও কষ্ট।

শাক বিক্রেতা রাব্বি ইসলাম বলেন, সকালে কারওয়ান বাজারে গিয়ে খুব বেশি শাক পাইনি। কম করেই এনেছি। এর মধ্যেই আমার লাভটা বের করে নিতে হবে। আমাদেরও তো পরিবার সংসার আছে। ২ টা টাকা যদি লাভ না করতে পারি, তাহলে ব্যবসা করে কী লাভ!

আরও পড়ুন: ঢামেকে কারাবন্দির মৃত্যু

২ দিনের বৃষ্টিতে অনেকেরই শাক নষ্ট হয়েছে। আজকের দিন এভাবে থাকলে দাম আরও বাড়তে পারে। তবে দিন ভালো হয়ে গেলে ২ দিনেই সব ঠিক হয়ে যাবে।

আরেক সবজি বিক্রেতা মো. কবির হোসেন বলেন, বৃষ্টিতে আমাদেরও সবজি নষ্ট হয়। তাই সব ব্যবসায়ীরাই কম কম কিনে। পাইকারি বাজারেও যে সবজি খুব বেশি, তা না। বৃষ্টির কারণে ঢাকায় সবজি কম ঢুকে। তাই বাধ্য হয়েই দামটা একটু বাড়িয়ে রাখতে হয়।

বিক্রেতা রাকিব মিয়া জানান, শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও চাহিদা তুলনামূলক বেশি। দাম বেশি হলেও মানুষ এতো পরিমাণ নিচ্ছে, যা দেখে আমরাও অবাক।

তার মানে চাহিদা অনুযায়ী সবজির পরিমাণ কম। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা