ছবি: সংগৃহীত
বাণিজ্য

সোনার দাম আরও বাড়ল 

নিজস্ব প্রতিবেদক: আবারও সোনার দাম বেড়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৭৫০ টাকা বাড়িয়ে এর নতুন মূল্য হবে ১ লাখ ৪৬২৬ টাকা (প্রতি ভরি), যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে সোনার রেকর্ড দাম ছিল ১ লাখ ২৮৭৬ টাকা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪

রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে সোনার দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

সোমবার (৬ নভেম্বর) থেকে নতুন এ মূল্য কার্যকর করা হবে। নতুন মূল্যে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ১ লাখ ৪৬২৬ টাকা।

আরও পড়ুন: বাংলাদেশ কালাজ্বর ও ফাইলেরিয়া মুক্ত

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৫ হাজার ৬১৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

আরও পড়ুন: বগুড়ায় লরিতে আগুন

এর আগে গত ২৬ অক্টোবর দাম বাড়িয়ে সর্বশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস, যা ২৭ অক্টোবর থেকে কার্যকর হয়। গতকাল পর্যন্ত ঐ দামেই ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় এক লাখ ২৮৭৬ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৯৮ হাজার ২১১ টাকায়, ১৮ ক্যারেটের ৮৪ হাজার ২১৪ টাকায় ও সনাতন পদ্ধতির সোনা ৭০ হাজার ১৫৯ টাকায় বিক্রি হয়।

তার আগে গত ১৫ অক্টোবরও সোনার দাম বাড়ানো হয়, যা ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৪৩ টাকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা