বাণিজ্য

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ইনস্ট্যান্ট ক্যাশ এফজেডই’র মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এ ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে একটি করে ওয়াশিং মেশিন উপহার প্রদানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার (২৩ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এই সমাপনী অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ক্যাম্পেইনের মেগা বিজয়ী কক্সবাজারের কোর্টবাজার শাখার গ্রাহক আব্দুর শুক্কুর ৩ সদস্যের পরিবারসহ ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও ৩ দিন ২ রাত লাক্সারি হোটেলে অবকাশ যাপনের বিশেষ পুরষ্কার পেয়েছেন। সর্বশেষ ওয়াশিং মেশিন বিজয়ীরা হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম শাখার গ্রাহক আকলিমা বেগম, গাজীপুরের বোর্ড বাজার শাখার মোছাঃ মুন্নি খাতুন, চট্টগ্রামের লোহাগড়া শাখার নয়ন শীল, কিশোরগঞ্জ শাখার মোছাম্মৎ শাহানা আক্তার ও মাগুরা গ্রাহক শাখার আলেয়া বেগম।

আরও পড়ুন : ৮ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইহসানুল ইসলাম ও মোহাম্মদ শাহাদাত উল্যাহ্, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, ইনস্ট্যান্ট ক্যাশের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফারহানা ইসলাম খান এবং এক্সিকিউটিভ অফিসার জুবায়দা নাজনীন এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা