ছবি: সংগৃহীত
বাণিজ্য

স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল পরিদর্শন 

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির গতিশীলতা, রাজস্ব বৃদ্ধি, স্থলবন্দরের জায়গা সংকট, যানজট নিরসন, ইকুপমেন্টসসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নের লক্ষে বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে বন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী।

আরও পড়ুন: ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে স্থলবন্দর পরিদর্শন শেষে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সম্মেলন কক্ষে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে সমস্যা সমাধান, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভা করেন তিনি।

এ সময় তিনি সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেনাপোল স্থলবন্দরকে একটি আধুুনিক ও স্মার্ট পোর্ট হিসেবে গড়ে তুলতে বন্দরের সর্বস্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, বন্দর ব্যবহারকারীগণ, ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: রাজবাড়ী-ঢাকা রুটে বাস বন্ধের ৩য় দিন

এছাড়া বন্দরের সার্বিক কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষে বেনাপোল স্থলবন্দরকে আন্তর্জাতিক মানের এবং যুগোপযোগী বন্দর হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যমান সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আক্তার উননেছা শিউলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: চট্টগ্রামে কলোনির আগুন নিয়ন্ত্রণে

বিকেলে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে বন্দর ব্যবহারকারীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন- বন্দরের কর্মকর্তাসহ বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ শামছুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতাসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এ সময় বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো উন্নয়নসহ বন্দরের সমস্যা নিয়ে চেয়ারম্যানের কাছে ব্যবসায়ী সংগঠন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ বিভিন্ন দাবি পেশ করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা