ছবি-সংগৃহীত
বাণিজ্য

রেস্টুরেন্টের মালিককে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা এবং নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশে সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুতের দায়ে রাজধানীর খিলগাঁওয়ের উমামি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: ১৫ দিনেও কার্যকর হয়নি নির্ধারিত দাম

সোমবার (২ অক্টোবর) কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা নেতৃত্বে এ জরিমানা করা হয়।

বিএফএসএ বলেন, উমামি রেস্টুরেন্টে অভিযানকালে প্রতিষ্ঠানটি তাদের ট্রেড লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, প্রিমিসেস লাইসেন্স, পানি পরীক্ষার সনদ ও বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি।

প্রতিষ্ঠানটির ফ্রিজে প্রচুর পরিমাণে লেবেলহীন খাদ্য মজুত করতে দেখা যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়। একই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিক নির্দেশনা সম্বলিত পোস্টারও দেওয়া হয়।

অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মোহা. কামরুল হাসানসহ অন্যান্য সাপোর্ট স্টাফ আইনশৃঙ্খলা সহায়তায় ছিলেন আনসার বাহিনীর একটি টিম।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা