ছবি: সংগৃহীত
বাণিজ্য

৪১ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের ধস নেমেছে। দেশে বর্তমানে ডলারের সংকট চরম আকার ধারণ করেছে। এ কারণে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে বড় ধরণের ধাক্কা লাগল রেমিট্যান্সে।

আরও পড়ুন: এলপিজির দাম বাড়ল

সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৭১২ কোটি টাকা, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয়।

এর আগে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের এপ্রিল মাসে ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। এরপর গত মাসের আগে আর কোনো মাসে এতো কম রেমিট্যান্স আসেনি।

আরও পড়ুন: রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার এসেছে, যা গত বছরের একই মাসের প্রবাসী আয়ের থেকে ১৯ কোটি ৬০ লাখ ডলার কম। গত বছরের সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার এসেছে। বিশেষায়িত ২ ব্যাংকের মধ্যে একটিতে ৩ কোটি ৫১ লাখ ডলার এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৮ কোটি ৪৮ লাখ ৪০ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ ৬০ হাজার ডলার এসেছে।

আরও পড়ুন: ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

তবে এর মধ্যে আলোচিত ৭ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে- রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।

বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

আরও পড়ুন: বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

চলতি বছরের জুলাই মাসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার (১.৯৭ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আগস্টে এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার।

গত জুন মাসে দেশে রেকর্ড প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার (২.১৯ বিলিয়ন ডলার), যা একক মাস হিসেবে প্রায় ৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

আরও পড়ুন: রাজধানীতে শিল্প মন্ত্রণালয়ের বর্ণাঢ্য র‌্যালি

খাত সংশ্লিষ্টরা জানান, হুন্ডি বন্ধ থাকায় ২০২০ সালে ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স এসেছিল। ২০২২-২৩ অর্থ বছরে ব্যাংকিং চ্যানেলে ২১৬১ কোটি মার্কিন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

এর আগে করোনাকালীন ২০২০-২১ অর্থ বছরে দেশে সর্বোচ্চ ২৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা