বাণিজ্য

বেসরকারি খাতের প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ করবে এডিবি

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেসরকারি খাতের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার জন্য ৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৫১০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।

আজ বুধবার (১২ জানুয়ারি) এডিবির প্রধান কার্যালয় ম্যানিলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এডিবি জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেসরকারি খাতের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার জন্য ৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। এ অঞ্চলের যেসব দেশ নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন খাত উন্নয়ন, ওষুধ খাতের সম্প্রসারণ, কর-রাজস্ব বৃদ্ধি এবং স্বাস্থ্য ও আর্থিক সেবাগুলোকে আরও উন্নত করবে তারাই মূলত এ বিনিয়োগ ব্যবহারে অগ্রাধিকার পাবে।

এডিবি আরও জানায়, প্রাথমিকভাবে এ বিনিয়োগ ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামে ব্যবসায়িক পরিষেবা, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস, আর্থিক পরিষেবা এবং উৎপাদনে পরিচালিত মধ্য-বাজার সংস্থাগুলোর মূলধন সরবরাহ করবে। পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে নানা ব্যবসায় সহযোগিতা করার জন্য বিনিয়োগের বিষয়েও বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এডিবির প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফান্ড এবং বিশেষ উদ্যোগ বিভাগের পরিচালক জ্যানেট হল বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি নেতৃস্থানীয় পর্যায়ে পরিণত হয়েছে প্রাইভেট খাত। এ খাতের সম্প্রসারণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মূলত এই প্রাইভেট খাতই বাজার সম্প্রসারণের মাধ্যমে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা