বাণিজ্য

যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে এনআরবিসি ব্যাংকের সমঝোতা 

নিজস্ব প্রতিবেদক: যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবদের পুঁজি/ঋণ সহায়তা প্রদানপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ও এনআরবিসি ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকাস্থ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল।

সমঝোতা স্মারকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান ও এনআরবিসি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজকের এ সমঝোতা স্মারক স্বাক্ষর দেশে নারীর ক্ষমতায়ন ও যুব সমাজের সার্বিক কর্মসংস্থান সৃষ্টিতে এক অনন্য মাইলফলক। এ চুক্তির মাধ্যমে প্রশিক্ষিত অধিকসংখ্যক যুবক স্বল্প সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে।

তবে দুই পক্ষের আলোচনা সাপেক্ষে বিশেষ ক্ষেত্রে ও প্রকল্প ভেদে ঋণের পরিমাণ ১০ লক্ষ টাকার উপরেও বৃদ্ধি করা যেতে পারে।এছাড়া, এনআরবিসি ব্যাংকের ঋণ প্রাপ্তিতে উদ্যোগী আত্মকর্মী যুবরাও যেমন প্রাধান্য পাবে তেমনি ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ/হিজরা) সম্প্রদায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন যুবরাও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে।

তিনি যুবসমাজকে সরকার প্রদত্ত এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় সকল সুযোগ সুবিধা গ্রহণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ভিশন-২০৪১ এর আলোকে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

সিনিয়র সচিব মো. আখতার হোসেন উল্লেখ করেন, যুবসমাজের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এবং দেশে বিদেশে শোভন কর্মসংস্থানে নিযুক্তির অভিপ্রায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুযোপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। আজকের এ সমঝোতা স্মারক স্বাক্ষর তারই একটি প্রকৃষ্ট উদাহরণ।


এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এনআরবিসি ব্যাংকের মাধ্যমে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন যুবদেরকে ঋণ সহায়তা প্রদান তাদেরকে উন্নয়ন উদ্যোগী হিসেবে গড়ে তুলতে যুগান্তকারী পদক্ষেপ রাখবে। তিনি আগামিতে যুব উন্নয়ন অধিদপ্তরের পাশে থেকে যুব সম্প্রদায়ের ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন , যুববান্ধব এ সমঝোতা স্মারকটির মাধ্যমে কর্মপ্রত্যাশী যুবদের ঋণ প্রাপ্তিতে সহায়ক হবে, যা তাদের প্রকল্প ও খামার সম্প্রসারণে তাদেরকে উদ্যমী করে তুলবে। যুব কর্মচাঞ্চল্যের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শ‍হুরে এলাকার যুবদের মাঝে কর্মবলয়ের সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বহাল থাকলেও পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে মেয়াদ বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে এ চুক্তিতে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা