ছবি-সংগৃহীত
বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের ৯ নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে সকল ব্যাংকসমূহকে ৯টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন : রাষ্ট্রদূতরা নিজেদের সম্রাট মনে করেন

বৃহস্পতিবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনাসমূহ হলো-

>> ১৫ আগস্ট ব্যাংক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।

>> ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ।

>> ব্যাংক ভবনসমূহে বিশেষ ব্যানার-ফেস্টুন স্থাপন এবং ১৫ আগস্টে শ্রদ্ধা নিবেদন করা।

>> ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনের বিষয় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করে গুরুত্ব সহকারে আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

>> বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ১৫ আগস্ট বা সুবিধাজনক তারিখ ও সময়ে আলোচনা সভার আয়োজন।

>> স্বীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনাপূর্বক অসহায় ও দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা বা খাদ্য সামগ্রী প্রদান।

>> ব্যাংকের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী নিজ কার্যালয়ে বা সুবিধাজনক স্থানে বৃক্ষ রোপণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বৃক্ষরোপণের আহ্বান জনিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানো।

আরও পড়ুন : বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার

>> নিজস্ব ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকলে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।

>> আয়োজিত সকল অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে তা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা