ছবি : সংগৃহিত
বাণিজ্য

বিশ্ববাজারে বাড়ছে গমের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বন্দরগামী জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনা করছে রাশিয়া। এরপর পর থেকেই বিশ্ববাজারে গমের দাম বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন: পাকিস্তানে ভারি বৃষ্টি, নিহত ১৬

বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে বিবিসি।

জাতিসংঘের একটি চুক্তি থেকে সোমবার নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। চুক্তিটির মাধ্যমে কৃষ্ণ সাগর অতিক্রম করে শস্যের চালানের জন্য জাহাজের নিরাপদ পারাপর ও নোঙ্গর নিশ্চিত করা হয়েছিল।

গত তিন রাত ধরে বন্দর নগরী ওডেসা এবং ইউক্রেনের অন্যান্য শস্য কেন্দ্র নগরীতে রাশিয়া বোমা হামলা করছে।

আরও পড়ুন: ইরাকে সুইডিশ রাষ্ট্রদুত বহিষ্কার

বৃহস্পতিবার থেকে ওডেসা যাওয়া যেকোনো জাহাজকে ‘কিয়েভ সরকারের’ পক্ষ হিসেবে দেখা হবে বলে সতর্ক করে দিয়েছে মস্কো।

রাশিয়া বেসামরিক জাহাজে হামলা করার এবং ইউক্রেনকে দোষারোপের পরিকল্পনা করছে উল্লেখ করে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাডাম হজ জানিয়েছেন, বেসামরিক জাহাজে হামলাকে বৈধতা দেওয়ার জন্য রাশিয়ার সমন্বিত প্রচেষ্টার অংশ ইউক্রেনীয় বন্দরগুলিতে আরও সামুদ্রিক মাইন স্থাপন করেছে মস্কো।

আরও পড়ুন: ভারতে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার ঘোষণার পর ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে বুধবার ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে প্রতি টন ২৮৪ ডলার হয়েছে। একই সময় ভুট্টার দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের গমের দাম ৮ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে এটি সর্বোচ্চ দৈনিক বৃদ্ধি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা