ছবি-সংগৃহীত
বাণিজ্য

বিজিএমইএ’র এজিএম ৮ আগস্ট

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ৪০তম আ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২টায় বিজিএমইএ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : আদার দাম কেজিতে কমল ২৫০ টাকা

বৃহস্পতিবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, ৮ আগস্ট বিজিএমইএর এজিএম অনুষ্ঠিত হবে। সেজন্য সব সদস্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এমনকি পত্রিকায় খবর বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।

দেশের তৈরি পোশাকদের উদ্যোক্তারা মিলে ১৯৮৩ সালে বিজিএমইএ নামের এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বিজিএমইএর তিন হাজারের বেশি সদস্য রয়েছে। এর মধ্যে সক্রিয় রয়েছেন দুই হাজার বেশি সদস্য। প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি ফারুক হাসান। তার আগে সভাপতি ছিলেন রুবানা হক।

আরও পড়ুন : দেশটা আমাদের, আমরাই ভালো বুঝি

প্রসঙ্গত, এজিএম হলো আ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভা । এই সভার মাধ্যমে নিবদ্ধিত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য পরিচালকগণ বছরে ন্যুনতম একবার সাধারণ শেয়ারহোল্ডারদের সাথে বৈঠক করেন। এই বৈঠকের মাধ্যমে কোম্পানির ডিভিডেন্ড অর্থাৎ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির কোনো পরিচালক (ডিরেক্টর) যদি অবসর নিয়ে নেয় তার পরিবর্তে কাকে নিযুক্ত করা হবে তার অনুমোদনও এখন থেকে পাস হয়। এছাড়াও এজিএম ডাকার আরো অনেক কারণ আছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা