ছবি : সংগৃহিত
বাণিজ্য

৯৬ কন্টেইনারসহ ডুবল পানগাঁও এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের ভাসনচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ‘পানগাঁও এক্সপ্রেস’ নামের একটি জাহাজ আমদানিকৃত পণ্যের ৯৬টি টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার নিয়ে কাত হয়ে আংশিক ডুবে গেছে। কন্টেইনারের মধ্যে তিনটি সাগরের স্রোতে ভেসে গেছে।

আরও পড়ুন: দাম বেড়ে মরিচের পাল্লা ২৩৩০!

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়লেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। দুর্ঘটনার পর সংশ্লিষ্টরা জাহাজটি উদ্ধারে কাজ শুরু করেছে।

ঘটনাস্থলে পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারী-১১ ও একটি ভাড়া করা টাগবোট। বিকেলে বাংলাদেশ নৌবাহিনীও উদ্ধার অভিযানে যুক্ত হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, ‘সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটির নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন: জিআই পণ্যের মর্যাদা পেল দই-আম

খবর পেয়ে বন্দর থেকে টাগবোট পাঠানো হয়েছে। নৌবাহিনী এবং কোস্টগার্ডও জাহাজটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

প্রসঙ্গত, গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের এই জাহাজটি ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল।

প্রতিষ্ঠানটি জানায়, আমদানি পণ্য বোঝাই ৯৬টি কন্টেইনার নিয়ে জাহাজটি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়।

আরও পড়ুন: সুযোগ সন্ধানীরা দাম বাড়িয়েছে

বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ধীরে ধীরে কাত হয়ে জাহাজটি বিকেল ৩টার দিকে মাটিতে আটকে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা