ছবি : সংগৃহিত
বাণিজ্য

আজও ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটির মধ্যেও পোশাক কারখানার বেতন-ভাতা পরিশোধ ও কোরবা‌নির পশু ব্যবসায়ী‌দের ব্যাং‌কিং লেন‌দে‌নের সু‌বিধা‌র্থে আজও ব্যাংকের কিছু শাখা খোলা আছে।

আরও পড়ুন : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

বুধবার (২৮ জুন) খোলা আছে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংকের শাখা। এছাড়াও ঢাকার ২ সি‌টি ও চট্টগ্রাম সি‌টি কর্পো‌রেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাং‌কের শাখা ও উপ-শাখা খোলা রয়েছে।

রাত ১০ টা পর্যন্ত হা‌ট সংলগ্ন এসব শাখার ব্যাংকিং কার্যক্রম চলবে। সেই সাথে রাজধানীতে কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটে বুথ স্থাপন করে বিনা খরচে জাল নোট যাচাইয়ের সেবা দিচ্ছে ব্যাংক।

আরও পড়ুন : জাতীয় ঈদগাহে প্রস্তুতি সম্পন্ন

এর আগে বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এই সংক্রান্ত সার্কুলার জারি ক‌রে বা‌ণি‌জ্যিক ব্যাং‌কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কা‌ছে পা‌ঠি‌য়ে‌ছিল।

এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে ২৫ ও ২৬ জুন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কর‌তে বলা হ‌য়ে‌ছে। পরের দুইদিন ২৭ ও ২৮ কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখা খোলা থাক‌বে।

আরও পড়ুন : ছিনতাই চেষ্টাকালে গ্রেফতার ২

এসব শাখায় সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট শাখা, উপ-শাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : মোহাম্মদপুরে ভবনে আগুন, নিহত ১

গত ২১ জুন আরেক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন জানিয়েছে, ঈদুল আজহার পূর্বে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রফতানি বিল বিক্রয়ের এবং ঐ শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৭ ও ২৮ জুন সরকারি ছুটির দিন নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। অফিস কার্যক্রম চলবে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

আরও পড়ুন : বৃষ্টিতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা

২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ডিওএস সার্কুলার অনুসারে, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকায়) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা, বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর, কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৭ জুন) থেকে ঈদের ছুটি কার্যত শুরু হয়। আগামী রোববার (২ জুলাই) থেকে ব্যাংক খুলবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা