ছবি-সংগৃহীত
বাণিজ্য

পুঁজিবাজারে ঈদের ছুটি ৫ দিন

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ২৭ জুন (মঙ্গলবার) থেকে ১ জুলাই (শনিবার) পর্যন্ত মোট পাঁচদিন পুঁজিবাজার বন্ধ থাকবে। তবে আগামী ২ জুলাই (রোববার) থেকে যথারীতি পুঁজিবাজার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন : ৩ টাকা বাড়িয়ে চামড়ার দাম নির্ধারণ

রোববার (২৫ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) সূত্রে বিষয়টি জানা গেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন : ৫ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

বিএসইসির তথ‍্য মতে, সরকারি ঘোষণা অনুসারে ২৭ জুন থেকে ৩০ জুন ঈদ উপলক্ষ্যে সাধারণ ছুটি এবং এরপর ১ জুলাই সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে পুঁজিবাজারের অফিসিয়াল ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা