ছবি: সংগৃহীত
বাণিজ্য

সরগরম রাজধানীর পশুর হাট

নিজস্ব প্রতিনিধি: ধীরে ধীরে জমে উঠছে রাজধানীসহ সারাদেশের কুরবানির পশুর হাট। তবে, ক্রেতা সমাগম থাকলেও দর-দাম যাচাই করেই সময় পার করছেন ক্রেতারা। তুলানমূলক বিক্রি কমই। পশুর দাম কিছুটা বেশি বলেই জানাচ্ছেন ক্রেতা-সাধারণ।

আরও পড়ুন: পুঁজিবাজারে ঈদের ছুটি ৫ দিন

এবার মাঝারি সাইজ অর্থাৎ এক থেকে দেড় লাখ টাকা দামের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানাচ্ছেন ব্যাপারীরা। ক্রেতারা কেউ কেউ বলছেন, যেহেতু হাতে সময় আছে, অবস্থা দেখে ও বুঝে আরও পরে পশু কিনবেন।

রাজধানীর প্রধান ও স্থায়ী ঐতিহাসিক গাবতলী পশুর হাটে বড় গরুর পাশাপাশি বড় আকারের উল্লেখযোগ্য সংখ্যক মহিষও দেখা গেছে। ব্যাপারীরা বলছেন, খামারিদের কাছ থেকে বেশি দামে গরু-মহিষ কেনা হয়েছে। গরুর খাবারের দামও বেশি। এসব কারণে গরুর দাম বেশি পড়ছে। গাবতলী গরুর হাটের

আরও পড়ুন: কমলাপুরে নেই ভোগান্তির অভিযোগ!

সায়েদাবাদ হাটে ঘুরে দেখা যায়, আনুমানিক ৪ মন ওজনের একটি গরুর দাম চাওয়া হচ্ছে ২ লাখ ৭৫ হাজার টাকা।স্থানীয় ব্যবসায়ী গাজী জালাল উদ্দিন বলেন, মন অনুযায়ী বিক্রি করলেও ২৮ থেকে ৩২ হাজার টাকা হওয়ার কথা। কিন্তু বাজারে যে দাম চাওয়া হচ্ছে সেই হিসাবে প্রতি মন মাংস পড়বে ৪০ হাজারের বেশি।

কমলাপুর ও মেরাদিয়া পশুর হাটও জমে উঠেছে। বৃহস্পতিবার থেকেই অস্থায়ী এ দুটি হাটে পশুর ট্রাক এসে ভিড়ছে। এ দুই হাটে খামারের গরু বেশি এসেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এছাড়াও রাজধানীর মোহাম্মদপুর বসিলা ও যাত্রাবাড়ীসহ অন্যান্য পশুর হাটও জমে উঠেছে , তবে দাম বেশি হওয়ার কারণে এখনো বিক্রি ধীর গতি। দাম বেশি হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে শঙ্কা কাজ করছে। সোম-মঙ্গলবার থেকেই দেদার পশু বিক্রি শুরু হবে বলে আশা করছেন পশু বিক্রেতা ও ইজারাদাররা।

আরও পড়ুন: জাল নোটের ডিলারসহ গ্রেফতার ৯

অন্যদিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর চাহিদার চেয়েও বেশি পশু কুরবানির জন্য প্রস্তুত আছে। দাম-দর ঠিক থাকবে। এ বছর কুরবানির জন্য পশু প্রস্তুত আছে ১ কোটি ২৫ লাখের বেশি। কিন্তু সম্ভাব্য চাহিদা হবে প্রায় ১ কোটি। সব মিলিয়ে কুরবানির পশু উদ্বৃত্ত থাকবে ২৫ লাখের মতো।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা