ছবি: সংগৃহীত
বাণিজ্য

পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক। এক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি হবে কী না, সেটা আগামী ২/১ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন : সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

রোববার (২১ মে) সচিবালয়ে নিজ অফিসকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গতকাল পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০-৪০০ টাকা দাম কমেছে। স্থানীয়ভাবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা না গেলে, দ্রুত ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হবে। পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত না। পেঁয়াজ আমদানি করা হলে দাম ৪৫ টাকার নিচে চলে আসবে।

আরও পড়ুন : গাজীপুর যাচ্ছেন নির্বাচন কমিশনার

তিনি বলেন, সবকিছুর একটা ধারাবাহিকতা থাকে। কিন্তু গত এক সপ্তাহে পেঁয়াজের দামে সে ধারাবাহিকতা রাখা যায়নি। সাধারণত বাজার সাপ্লাই এবং ডিমান্ডের ওপর নির্ভর করে। গত বছরে পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে গুদামে অনেক পেঁয়াজ পঁচে গেছে।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের মোট ভূখণ্ডের মোট ৬০ ভাগ জমি আবাদ করা হয়। আবার একই জমিতে একাধিক ফসল হচ্ছে। দেশের মোট জনসংখ্যার সাথে প্রতিবছর প্রায় ২০-২৪ লাখ মানুষ নতুন করে যোগ হচ্ছে। আমরা দানাদার খাদ্যতে স্বয়ংসম্পূর্ণ থাকলেও প্রতিবছর ক্রমবর্ধমান এ জনসংখ্যার কারণেই বাজারে নিত্যপণ্যের দাম বেশি।

আরও পড়ুন : ৯ মাস পর লাশ ফেরত দিলো ভারত

ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, পেঁয়াজের দাম ২৫-৩০ টাকা হওয়াও কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টা মনিটরিং করছি। আমাদের অফিসারদের মাঠ পর্যায়ে পাঠিয়েছি। তারা পর্যবেক্ষণ করে দেখেছেন।

কৃষকদের ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়াবে, এমন আশায় তারা অনেকেই মজুদ করে রেখে দিচ্ছেন। ফলে দাম বৃদ্ধি পাচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা