ছবি-সংগৃহীত
বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে সোনার দর পতন

সান নিউজ ডেস্ক: শুক্রবার বৈশ্বিক বাজারে প্রতি আউন্স (এক আউন্স = ২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ৯৬৪ ডলারে। স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংবাদমাধ্যম কিটকো নিউজ ও অন্যান্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: আগুণ সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

অর্থাৎ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। এর আগে সর্বশেষ ২ মে তারিখে প্রতি আউন্স স্বর্ণ ২ হাজার ডলারের কমে বিক্রি হয়েছে। তারপর থেকে বাড়তে থাকে মূল্যবান এই ধাতুটির দাম।

চলতি সপ্তাহের শুরুতেও প্রতি আউন্স স্বর্ণের বিক্রয়মূল্য ছিল ২০০০ ডলার। সেই হিসেবে বুধবার থেকে এ পর্যন্ত প্রতি আউন্সে স্বর্ণের দাম কমেছে ৩৬ ডলার।

সেই হিসেবে বর্তমানে স্বর্ণের যে বিক্রয়মূল্য, তা গত দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।

আরও পড়ুন: সেনাবাহিনীর স্থাপনায় হামলায় নিন্দা

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের বর্তমান মূল্যহ্রাসের ব্যাপারটি সরাসরি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ঋণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। স্বর্ণের বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা এক্সিনিটির প্রধান বিশ্লেষক হান ত্যান রয়টার্সকে জানান, ‘মার্কিন সরকারের ওপর বর্তমানে যে বকেয়া ঋণের বোঝা চেপে আছে; সবাই আশায় আছে যে নির্ধারিত সময়সীমা পেরোনোর আগেই কেন্দ্রীয় সরকার তার একটি উপায় বের করতে পারবে। এই আশাবাদের প্রতিফলন ঘটেছে স্বর্ণের বাজারেও।’

২০২০ সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সরকার পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ঋণ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেই ঋণ পরিশোধের শেষ সময় ১ জুন।

কেন্দ্রীয় সরকার চাইলে ঋণ পরিশোধের এই সময়সীমা আরও বাড়াতে পারে, তবে সেক্ষেত্রে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি ও কেন্দ্রীয় সরকারে আসীন ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতাদের ঐকমত্যে পৌঁছাতে হবে।

আরও পড়ুন: আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী

ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে সম্প্রতি রিপাবলিকান এমপি ও প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। বৈঠকে ম্যাকার্থি জানিয়েছেন, ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে রিপাবলিকান আইনপ্রণেতারা একমত, তবে ডেমোক্র্যাটিক পার্টির এমপিরা ব্যয় কাটছাঁটের যে শর্ত দিয়েছেন, তা রিপাবলিকান এমপিরা সমর্থন করছে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বুধবার কেন্দ্রীয় সরকারকে সতর্কবর্তা দিয়ে বলেছেন, যদি ঋণ পরিশোধ বা পরিশোধের সময়সীমা বাড়াতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়, সেক্ষেত্রে ব্যাপক চাপের মধ্যে পড়তে হবে মার্কিন অর্থনীতিকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা