ছবি সংগৃহিত
বাণিজ্য

ঈদের রাতে আগুনে পুড়লো ৩৪ দোকান

জেলা প্রতিনিধি : পরিবার নিয়ে সবাই ছিল ঈদ আনন্দে ব্যস্ত। দিন যেতে না যেতেই সেই আনন্দ যেন এক নিমিষেই বিষাদে পরিণত হলো।

আরও পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

ঈদের রাতেই আগুনের লেলিহান শিখায় ৩৪ ব্যবসায়ীর স্বপ্ন ভঙ্গ হলো। ক্ষতিগ্রস্তদের অহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশ। চারিদিকে এখন পোড়া গন্ধ।

শনিবার (২২ এপ্রিল) রাতে গোপালগঞ্জ জেলার কোটলীপাড়ার ঘাঘর বাজারে আগুন লেগে পুড়ে গেছে ৩৪টি দোকান। এতে আরো ১০টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে ১১ মরদেহ উদ্ধার

গতকাল রাত সাড়ে ১০ টার দিকে ঘাঘর বাজারের ব্যাপারী পট্টিতে ঘটনাটি ঘটে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঈদের দিন হওয়ায় বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাত সাড়ে ১০টার দিকে ব্যাপারী পট্টি রোডের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে তা চারিদিকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : দুর্গম পাহাড়ে ঈদ উদযাপন

খবর পেয়ে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া কোটালীপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মধ্যে মুদি, জুয়েলার্স, চায়ের দোকানসহ ৩৪টি দোকান পুড়ে যায়। এছাড়া আরো ১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

আরও পড়ুন : কিশোরগঞ্জে ঈদের নামাজে সংঘর্ষ, নিহত ১

ক্ষতিগ্রস্থ মুদি দোকানদার নিখিল দাস বলেন, ঈদ হওয়ায় বাজারের সব দোকান বন্ধ ছিল। কিভাবে আগুন ধরলো তা বুঝতে পারছি না। আগুনে আমার সব শেষ হয়ে গেছে।আমি এখন নিঃস্ব।

ক্ষতিগ্রস্থ অপর মুদি দোকানদার হানিফ খান বলেন, ঈদে পরিবার পরিজন নিয়ে আনন্দ করছিলাম। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আমাদের সব আনন্দ পুড়ে ছাই হয়ে গেলো। এখন পরিবার নিয়ে কি ভাবে চলবো। আমরা সরকারি সহযোগীতা চাই।

আরও পড়ুন : বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি জানিয়ে গোপালগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা