ছবি: সংগৃহীত
বাণিজ্য

আতর টুপি জায়নামাজ দোকানে ভিড়

সান নিউজ ডেস্ক: শনিবার সারাদেশে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে এখন ভিড় টুপি, জায়নামাজ, তসবিহ, আর আতরের দোকানে।

আরও পড়ুন: ঢাকায় ঈদের জামাত সমুহ

রাজধানীর বায়তুল মোকাররম, গুলিস্তান, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, কাঁটাবন মসজিদ মার্কেট, পল্টন, মৌচাক মার্কেট, কাকরাইল মসজিদ মার্কেটসহ ফুটপাতের বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে এসব পণ্য।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেট এবং মসজিদের উত্তর ও দক্ষিণ গেট জিপিও সংলগ্ন আশপাশের ফুটপাথ ঘুরে দেখা গেছে, শতাধিক দোকানে টুপি-জায়নামাজ, তসবিহ, মেসওয়াক, আতর-সুর্মার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

আরও পড়ুন: প্রস্তুত জাতীয় ঈদগাহ

সবার জন্য রয়েছে নানা দামের আতর। যার নামেও রয়েছে বৈচিত্র্য। আগর, হাটকরা উদ, মেশক আম্বার, রোজ আইটেম, জান্নাতুল ফেরদৌস বিভিন্ন নামের আতর। বিভিন্ন ধরনের এসব আতর বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত।

আতর টুপির সঙ্গে তস‌বিও বিক্রি হচ্ছে। ৩০, ৫০ টাকা থে‌কে ১০০ টাকা ফুটপাতে। আর দোকা‌নে বিক্রি হচ্ছে ৫০ থে‌কে ৫০০ টাকা দরে বিভিন্ন ডিজাইনের তসবি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা