ছবি : সংগৃহিত
বাণিজ্য
খাসি ধরা-ছোঁয়ার বাইরে!

গরুর মাংসের কেজি ৮০০ টাকা

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে গরুর মাংসের দাম ফের বেড়েছে। এখন প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ৭৫০ টাকা। এদিকে খাসির মাংস ১২৫০ থেকে ১৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

পবিত্র ঈদুল ফিতরের বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে গরুর মাংসের দাম বাড়ানো হয়েছে বলে ক্রেতাদের অভিযোগ।

ঈদের কারণে গরুর দাম বাড়ছে জানিয়ে বিক্রেতারা বলছেন, অধিক দামে গরু কিনতে হচ্ছে বলে বাধ্য হয়ে তাদের মাংসের দাম বাড়াতে হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর মগবাজার, মালিবাগ, শান্তিনগর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে পাড়া-মহল্লার দোকানগুলোতে প্রতি কেজি গরুর মাংসের দাম ৮২০ টাকা পর্যন্ত উঠেছে।

আরও পড়ুন : বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অপরদিকে ঈদকে সামনে রেখে অনেকে নিজস্ব ব্যবস্থাপনায় গরুর মাংস সাড়ে ৮০০ টাকা দরে বিক্রি করছেন।

ব্যবসায়ীরা বলছেন, হাটে গরুর দাম বেড়েছে। বিগত কয়েক দিনে হাটে আকারভেদে গরুর দাম ১৫ থেকে ২৫ হাজার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পরিবহনভাড়া ও খাদ্যপণ্যের দাম বাড়ার বিষয়টি এর সঙ্গে যুক্ত হচ্ছে।

এদিকে এ দফায় দাম বাড়ায় রাজধানীতে প্রতি কেজি মাংসের দাম চার মাসে ১০০ টাকা বেড়ে গেছে। কারণ চলতি বছরের জানুয়ারি মাসে গরু মাংসের দাম ছিল প্রতি কেজি ৭০০ টাকা। রমজানের আগে যা বেড়ে হয় ৭৫০ টাকা।

আরও পড়ুন : ঈদের ছুটিতেও যেসব ব্যাংক খোলা

রাজধানীর মালিবাগ এলাকার বৃহস্পিতবার সকালে মাংসের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়। যেসব দোকানে দিনে একটি গরু জবাই করা হয়, আজ সেখানে তিন থেকে চারটি গরু জবাই করা হয়েছে। প্রায় প্রতিটি দোকানের মূল্যতালিকায় গরুর মাংস ৮০০ টাকা কেজি লিখে রাখা হয়েছে।

রামপুরা আল্লাহর দান মাংসের দোকানের জলিল মিয়া বলেন, ‘হাটে গরুর দাম বাড়তি। তাই মালিক বাড়তি দামে মাংস বিক্রি করতে বলেছেন। গরুর দাম এত বাড়তি যে ৮০০ টাকা বিক্রি করলেও আমাদের পোষায় না।’

আরও পড়ুন : লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

জলিল মিয়া আরও বলেন, ‘সোমবার (১৭ এপ্রিল) ৫ মণ ওজনের একটি গরু ১ লাখ ৬৫ হাজার টাকায় কিনেছি। এখন সেটা দুই লাখ চায়।’

এদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি। আর বকরির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

শান্তিনগর বাজারে ইয়াসমিন নামের এক ক্রেতা বলেন, ‘দামের কারণে সাধারণ সময়ে মাংস কেনা হয় না। ঈদের কারণে কিনছি। তবে পরিমাণে কম কিনেছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা