বাণিজ্য

আবারও বাড়ল চিনি-ব্রয়লার মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক: দেশে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। বিগত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বাড়ছে চিনি ও ব্রয়লার মুরগির দাম।

আরও পড়ুন: চীনকে পাল্টা হুঁশিয়ারি তাইওয়ানের

একই সঙ্গে বেড়েছে পাম অয়েল, হলুদ ও ধনের দাম। তবে ময়দা, খোলা সয়াবিন তেল, রসুন, এলাচ ও ডিমের দাম কিছুটা কমেছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে এমন তথ্য দেওয়া হয়েছে।

গত সপ্তাহে রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ানবাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যামবাজার, কচুক্ষেত বাজার, মৌলভীবাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মীরপুর-১ নম্বর বাজারের পণ্যের দাম সংগ্রহ করে এ তথ্য তথ্য দিয়েছে টিসিবি।

আরও পড়ুন: পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে টিসিবির তৈরি করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চিনির দাম নতুন করে বেড়েছে ৬ এপ্রিল। এক দশমিক ৩৪ শতাংশ বেড়ে চিনির কেজি বিক্রি হচ্ছে ১১২ থেকে ১১৫ টাকা, যা আগে ছিল ১১০ থেকে ১১৪ টাকা। রোজার শুরুতে চিনির কেজি ছিল ১১৫ থেকে ১২০ টাকা। অর্থাৎ রোজার মধ্যেই চিনির দাম কিছুটা কমার পর এখন আবার বাড়লো।

ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৪ এপ্রিল। ১১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২১০ টাকা। আগে যা ছিল ১৭০ থেকে ১৯০ টাকা। অবশ্য মাঝে ব্রয়লার মুরগির কেজি ২৮০ টাকাও বিক্রি হয়েছে। চিনির মতো ব্রয়লার মুরগির দামও রোজার মধ্যে কিছুটা কমে এখন আবার বেড়েছে।

আরও পড়ুন: হামলাকারীদের স্থান হবে কবরে

টিসিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খোলা পাম অয়েলের দাম বেড়েছে ৭ এপ্রিল। এক দশমিক ৯৬ শতাংশ বেড়ে খোলা পাম অয়েলের লিটার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকা, যা আগে ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। ধনের দাম বাড়ে ৬ এপ্রিল। ৩ দশমিক ৫৭ শতাংশ বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকা, যা আগে ছিল ১৩০ থেকে ১৫০ টাকা।

দেশি ও আমদানি করা উভয় ধরনের হলুদের দাম বেড়েছে ৬ এপ্রিল। দেশি হলুদের দাম ১৮ দশমিক ১৮ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৯০ টাকা। আগে যা ছিল ২০০ থেকে ২৪০ টাকা। আমদানি করা হলুদের দাম ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২৩০ টাকা। আগে যা ১৯০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছে।

প্যাকেট ময়দার দাম কমেছে ২ এপ্রিল। ৩ দশমিক ৯২ শতাংশ কমে প্রতি কেজি প্যাকেট ময়দা বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা, যা আগে ছিল ৭৫ থেকে ৭৮ টাকা। একইদিন কমেছে খোলা সয়াবিন তেলের দাম। শূন্য দশমিক ৫৮ শতাংশ কমে খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭৫ টাকা, যা আগে ছিল ১৭০ থেকে ১৭৫ টাকা।

আরও পড়ুন: বাজারে আসছে ক্যান্সারের ভ্যাকসিন

ছোট এলাচের দাম কমেছে ৭ এপ্রিল। ৪ দশমিক ৫৫ শতাংশ কমে এক কেজি ছোট এলাচ বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে ২ হাজার ৬০০ টাকা। যা আগে ছিল এক হাজার ৮০০ থেকে ২ হাজার ৬০০ টাকা। এছাড়া ডিমের দাম কমেছে ৪ এপ্রিল। ৫ দশমিক ৪৩ শতাংশ কমে এক হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা, যা আগে ছিল ৪৫ থেকে ৪৭ টাকা।

দেশি রসুনের দাম কমেছে ৪ এপ্রিল। ১৪ দশমিক ২৯ শতাংশ কমে দেশি রসুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যা আগে ছিল ৯০ থেকে ১২০ টাকা। এর দুইদিন আগে অর্থাৎ ২ এপ্রিল কমে আমদানি করা রসুনের দাম। ৭ দশমিক ১৪ শতাংশ কমে আমদানি করা রসুনের কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা, যা আগে ছিল ১৩০ থেকে ১৫০ টাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা