জাতিসংঘ
বাণিজ্য

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ২০% কমেছে

সান নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম এক বছর আগের দামের চেয়ে ২০.৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। শুক্রবার সংস্থাটির মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন : চীনকে পাল্টা হুঁশিয়ারি তাইওয়ানের

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে খাদ্যপণ্যের যে দাম কমেছে তা এবার দিয়ে টানা ১২ মাস কমলো। আর গত বছরের মার্চে খাদ্যপণ্যের বৈশ্বিক দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

দানাদার খাদ্যশস্যের মূল্য সূচক ফেব্রুয়ারির তুলনায় ৫.৬ শতাংশ কমেছে। আর গমের দাম কমেছে ৭.১ শতাংশ। পর্যাপ্ত বৈশ্বিক সরবরাহ এবং রপ্তানিকারকদের মধ্যে শক্তিশালী প্রতিযোগিতার কারণে গমের দাম এতটা কমেছে।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

এছাড়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের সম্প্রসারণ যা ইউক্রেনকে কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে রপ্তানি চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, গমের মূল্যপতনের পেছনে তারও অবদান রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা