সংগৃহীত ছবি
বাণিজ্য

কমেছে শীতকালীন সবজির দাম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোয় বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এর ফলে আলু ছাড়া প্রায় সকল ধরনের সবজির দাম কেজিতে (১০-১৫) টাকা কমেছে।
এদিকে, পুরোনো আলুর দাম কেজিপ্রতি ফের (১০-১৫) টাকা বেড়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাজারে দেখা যায়, দোকান গুলোতে শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এ সময় শাকের দাম নাগালের মধ্যে। বেশিরভাগ সবজিই (৫০-৭০) টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, রাজধানীর বাজারে পর্যাপ্ত সবজি আসতে শুরু করেছে। এর ফলে বেশিরভাগ সবজির দাম অনেকটাই কমেছে। তবে বাজারে নতুন আলু না আসা পর্যন্ত পুরোনো আলুর দাম বাড়তি থাকবে। এতে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। কিন্তু বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধুদের দৌরাত্ম্য কমবে।

অপরদিকে, বাজারে মানভেদে বেগুন প্রতি কেজি (৭০-৮০) টাকা দরে বিক্রি হচ্ছে, করলা প্রতি কেজি (৬০-৭০) টাকা, ঢ্যাঁড়শ প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, লতি প্রতি কেজি (৬০-৭০) টাকা, ধুন্দুল ৫০ টাকা ও পটোল ৪০ টাকায়, পেঁপে ৩০-৪০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, কচুরমুখী (৭০-৮০) টাকা, টমেটো ১৪০ টাকা, শিম (৮০-১০০) টাকা ও শসা বিক্রি হচ্ছে (৪০-৫০) টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: বন্দরে বাড়ছে আলু আমদানি

এছাড়া প্রতি কেজি ধনেপাতা (৬০-৮০) টাকা, পেঁয়াজের কালি ৬০ টাকা ও চিচিঙ্গা প্রতি কেজি বিক্রি হচ্ছে (৪০-৫০) টাকায়। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে (৫০-৭০) টাকা।

বাজারে আসা রোকন নামে ১ ক্রেতা বলেন, বাজারে সকল সবজির দাম কিছুটা কমেছে। তবে আলুর দাম বেড়েই চলেছে। নিয়মিত এই বাজার মনিটরিং করা হয় না। এতে করে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পায়। তবে আশা করি, খুব শিগগিরই দাম নাগালের মধ্যে আসবে।

অন্যদিকে, মাছের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। ১ সপ্তাহের ব্যবধানে কেজিতে (১০-৩০) টাকা পর্যন্ত কমেছে। প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে (১৭০-১৮০) টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে (২০০-২২০) টাকায়, রুই বিক্রি হচ্ছে (২৭০-২৮০) টাকায়।

আরও পড়ুন: সেঞ্চুরি হাঁকানো ৭ সবজি

সপ্তাহের শেষে মুরগির দামও কিছুটা কমেছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে (১৮০-১৯০) টাকায় এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে (২৯০-৩০০) টাকার মধ্যে। তবে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে (৭৫০-৮০০) টাকায়। প্রতি কেজি খাসির মাংস (১,০৫০-১,১০০) টাকায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা