বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)
বাণিজ্য

নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে

সান নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের বাজারে নয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে আগামী সাতদিনের মধ্যে নির্ধারণ হবে নতুন এ দাম।

আরও পড়ুন: বেড়েছে সবজির দাম

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তালিকা করে দেবে সরকার। পণ্যের দাম নির্ধারণে ১৫ দিন অতিক্রম হয়েছে। আগামী সাতদিনের মধ্যে দামের নতুন তালিকা প্রকাশ করা হবে।

ডিমের বাজারের অস্থিরতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাণিজ্যমন্ত্রী জানান, মুরগির খাদ্য, পরিবহন খরচ ও অন্যান্য দাম বিবেচনায় রেখে ডিমের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করে দেবে মন্ত্রণালয়।

এছাড়া খাদ্যপণ্য, তেল ও স্টিলসহ আরও বেশ কিছু পণ্যের দাম নির্ধারণ হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আরও পড়ুন: ইজিয়ামে গণকবরের সন্ধান মিলেছে

এদিকে বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের আগে দেশের বাজারে আবারও দাম বেড়েছে বেশ কয়েকটি পণ্যের। এর মধ্যে রয়েছে চাল, ডিম, সবজিসহ আরও কয়েকটি পণ্য। যে ডিম গত মাসে ক্রেতাদের নাজেহাল করে ছেড়েছে তার দাম আবারও বেড়েছে। শুক্রবার খুচরা বাজারে ডজনপ্রতি ডিম ১৩০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মোটা-সরু সব চালের দামই বেড়েছে কেজিতে ২-৩ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২ টাকা বেড়ে স্বর্ণা ৫০-৫২ টাকা ও বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা