বাণিজ্য

ইউএস-বাংলার ঢাকা-কলকাতা রুটে হোটেলসহ আকর্ষণীয় অফার

সান নিউজ ডেস্ক : ঢাকা থেকে কলকাতা ভ্রমণকে আরো বেশী স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে। বর্তমানে প্রতিদিন দুটি করে ঢাকা-কলকাতা ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে অসংখ্য দর্শনার্থী পশ্চিম বাংলার পূজা-পার্বণ উদযাপন করতে গমণ করেন।

আরও পড়ুন : ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

প্রতিদিন সকাল ১০টা ১৫মিনিটে এবং সন্ধ্যা ৬টা ১৫মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কলকাতা থেকে স্থানীয় সকাল ১১টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে যথাক্রমে দুপুর ২টায় এবং রাত ৯ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

প্রতিজনের জন্য নূন্যতম অফার ১৮,৬৪০ টাকা। ২ রাত ৩ দিনের এই অফারটি কমপক্ষে দুই জনের জন্য প্রযোজ্য। অফারের মধ্যে রয়েছে সকল প্রকার ট্যাক্সসহ ঢাকা-কলকাতা-ঢাকা রিটার্ণ টিকেট, দুই দিনের থাকার ব্যবস্থা ও সকালের নাস্তা। অফারের অন্তর্ভূক্ত হোটেলগুলোর মধ্যে কলকাতার অত্যন্ত জনপ্রিয় হোটেল দ্য কর্পোরেট, হোটেল কেম্পটন, হোটেল পিয়ারলেস ইন রয়েছে। ভ্রমণকে আনন্দময় করে তুলতে অফারটি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

৬ মাসের ইএমআই সুবিধায় কমপক্ষে ৩১০৭ টাকা প্রদান সাপেক্ষে ঢাকা-কলকাতার অফারটি গ্রহণ করা যাবে শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও শিশুদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে।

এছাড়া “টিকেট কিনলেই হোটেল ফ্রি” অফারটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ব্যাংককের অফারটি সংগ্রহের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। ব্যাংককে ৩১ অক্টোবর পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে।

আরও পড়ুন : পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল

অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলার সকল সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা