বাণিজ্য

বেড়েছে ডলারের দাম

সান নিউজ ডেস্ক: একদিনের ব্যবধানে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম ৭৫ পয়সা বেড়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৯০ পয়সা।

আরও পড়ুন: কমলো স্বর্ণের দাম

আগের দিন মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তঃব্যাংকে ডলার কেনাবেচা হয়েছে ১০৬ টাকা ১৫ পয়সায়। এর আগে, সোমবার ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ৯৬ টাকা দরে বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। পরপর তিন দিন ডলারের দাম বাড়ায় টাকার মান কমলো ১০ টাকা ৯০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার আন্তঃব্যাংকে ডলার বিক্রি হয়েছে ১০৬ টাকা ৯০ পয়সা। আর আন্তঃব্যাংকের ক্রয়মূল্য ছিল ১০২ টাকা ৩৭ পয়সা। মঙ্গলবার আন্তঃব্যাংকে ১০৬ টাকা ১৫ পয়সা দরে ডলার বিক্রি করা হয়েছে। এর আগের দিন ব্যাংকগুলোর কাছে ৯৬ টাকা দরে ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে টাকার বিনিময়মূল্যের বিষয়ে বলা হয়েছে, চাহিদা ও যোগানের ভিত্তিতে এবং বাফেদার নির্দেশনা অনুযায়ী আন্তঃব্যাংক লেনদেন এবং গ্রাহক লেনদেনের জন্য টাকার বিনিময়মূল্য নির্ধারণ করছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক প্রতিদিন এটা আর নির্ধারণ করবে না।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এদিকে, গত রোববার (১১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় ব্যাংকগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ও অতিরিক্ত মুনাফা রোধ করতে ডলারের এক রেট নির্ধারণ করা হয়েছে।

নতুন রেট অনুযায়ী, প্রবাসীদের রেমিট্যান্সের ক্ষেত্রে ব্যাংকগুলোতে প্রতি ডলারের সর্বোচ্চ রেট ১০৮ টাকা। বাণিজ্যিক রেমিট্যান্স ও রপ্তানি বিলের ক্ষেত্রে রেট নির্ধারণ করা হয়েছিল ৯৯ টাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা