বাণিজ্য

বেড়েছে সবজির দাম 

সান নিউজ ডেস্ক : রাজধানীর সবজির বাজারগুলোতে কয়েক দিনের বৃষ্টির প্রভাব পড়েছে। সবজি ভেদে দাম ২০-২৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছে, বৃষ্টির ফলে অনেক সবজি পচে গেছে, তাই দাম বেড়েছে। তবে, বৃষ্টি হোক বা না হোক, দাম সবসময়ই বেশি থাকে বলে ক্রেতাদের অভিযোগ। তারা জানিয়েছেন, বৃষ্টি শুধু উসিলা মাত্র। তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ১০০, কচুর লতি ৮০, মুলা ৬০, শসা ৭০, উস্তা ৮০, করলা ৮০, ঢেঁড়স ৬০, পটল ৬০, টমেটো ১২০, সিম ১৬০, কচুর মুখি ৬০, পেঁপে ৩০, চিচিঙ্গা ৬০, বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে লাউ ৬০, বাঁধাকপি ও ফুলকপি ৫০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং মিষ্টি কুমড়ার ফালি ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। আর কাঁচকলা ৪০ ও লেবু ৩০ টাকা হালি হিসেবে বিক্রি হচ্ছে।

এক সবজি বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে এ সপ্তাহের সবজির দাম বেড়েছে। গেল সপ্তাহের চেয়ে এ সপ্তাহে দাম ২০-২৫ টাকা বাড়তি। বৃষ্টিতে সবজি পচে যায়, তাই ব্যবসায়ীরা দাম বাড়ায়। আমাদের কিছু করার থাকে না, কারওয়ান বাজার থেকেই কিনতে হয়েছে বেশি দামে।

আরও পড়ুন: কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

এক ক্রেতা গণমাধ্যমকে বলেন, এ সপ্তাহে সবজির দাম বেড়েছে অনেক। ৫০০ টাকা আনলে ৬/৭ ধরনের বেশি সবজি কেনা যায় না। দোকানিরা বলছেন, বৃষ্টির কারণে দামি বাড়তি। আমাদের কিছু করার নেই। আমরা নিরুপায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা