বাণিজ্য

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

সান নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাসী জানে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই সরকার দেশের মানুষের জন্য কাজ করেছে। উন্নয়ন করে জীবন বদলে দিয়েছে। শেখ হাসিনা এখন উন্নয়নের রোল মডেল। ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ উন্নত মধ্যম আয়ের দেশ হয়ে যাবে। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে যে অঙ্গীকার করেছিলেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন: ঝড়ের কবলে মিথিলা

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে রংপুর মহানগরীর কেরানীপাড়ায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও নিরাপদে থাকা নিশ্চিত হয়েছে। দেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে সেজন্য টিসিবি ও ওএমএসের মাধ্যমে সরকার এক কোটি পরিবারকে সুলভ মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: চার বছর পর পূর্ণিমার চমক

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন দেখতে হলে চোখ খুলে দেখতে হবে। উন্নয়ন মুখে কিংবা কাগজে বললে তো দেখা যাবে যাবে না। একটি মহল দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। তারা কে কি বললে সেটি কর্ণপাত না করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উন্নয়নের কারণে আগামী নির্বাচনেও দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের পক্ষে রায় দেবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির এক কোটি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের সুলভ মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। এতে করে পাঁচ কোটি মানুষ উপকৃত হচ্ছে। এছাড়া ওএমএসের মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা