ইসলামী ব্যাংকের সঙ্গে জেপি মরগান চেজ ব্যাংকের দ্বিপাক্ষিক সভা
বাণিজ্য

ইসলামী ব্যাংকের সঙ্গে জেপি মরগান চেজ ব্যাংকের দ্বিপাক্ষিক সভা

সান নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং জেপি মরগান চেজ ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক বৈঠক সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, জেপি মরগান চেজ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাহরাইনের সিনিয়র কান্ট্রি অফিসার আলী মুসা এবং জেপি মরগান চেজ ব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডাইরেক্টর ও আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের প্রধান ক্রিস্টিন জাং ট্যানের সাথে মতবিনিময় করেন।

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান এবং জেপি মরগান চেজ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ও ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনস বাংলাদেশ-এর প্রধান সাজ্জাদ আনাম সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : চলে গেলেন আবদুল গাফফার চৌধুরী

পারস্পরিক ব্যবসায়িক স্বার্থের জন্য উভয় পক্ষই বকচেইন, পেমেন্ট উদ্ভাবন, ইএসজি এবং ট্রেড ফাইন্যান্স সম্ভাবনার ক্ষেত্রে একসাথে কাজ করতে সম্মত হয়েছে।

এ উপলক্ষ্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা জেপি মরগান চেজ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাহরাইনের সিনিয়র কান্ট্রি অফিসার আলী মুসার হাতে ক্রেস্ট প্রদান করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা