বাণিজ্য

দেউলিয়া শঙ্কায় বাংলাদেশ! 

সান নিউজ ডেস্ক: ভারতীয় গণমাধ্যমে প্রশ্ন শ্রীলঙ্কার পর কি এবার দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশও? ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। সেদেশে রীতিমতো জ্বলছে বিদ্রোহের আগুন। এরই মধ্যে ভারতের আরও এক প্রতিবেশী দেশে তৈরি হল অর্থনৈতিক সঙ্কটের আশঙ্কা। ফুরিয়ে আসছে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার। যা মজুত রয়েছে তা দিয়ে চালানো যাবে আর মাত্র মাস কয়েকই।

আরও পড়ুন: তারকাদের সন্তানরা ‘সেদ্ধ ডিম’

সম্প্রতি বাংলা হান্ট নামের একটি অখ্যাত অনলাইনে ‘শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশ? আগামী ৫ মাসেই দেউলিয়া হওয়ার পথে ভারতের আর এক প্রতিবেশী রাষ্ট্র’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করলে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়ে যায়।

প্রতিবেদন বলা য়য়, বিশেষজ্ঞদের দাবি, বিদেশি মুদ্রার অভাব এবং নিম্নগামী দেশীয় মুদ্রা সূচকই এহেন মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে শ্রীলঙ্কায়। একই ভাবে তলানিতে এসে ঠেকেছে বাংলাদেশের বিদেশি মুদ্রার ভাণ্ডারও। আন্তর্জাতিক স্তরে নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ কাঁচামালের মূল্যবৃদ্ধির জেরে খরচ বেড়েছে বাংলাদেশেরও। গত বছর জুলাই মাস থেকে এই বছর মার্চ মাস অবধি কেবল মাত্র আমদানিতেই বাংলাদেশের খরচ বেড়েছে ৪৪%। ফলে সব মিলিয়ে বাংলাদেশের আকাশেও সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

আরও বলা হয়, ব্যয় বিপুল পরিমাণে বাড়লেও আয় বাড়েনি সেদেশের। ফলে ভয়াবহ লোকসানের মুখে শেখ হাসিনার সরকার। এই ফলেই বিদেশি মুদ্রার ভাণ্ডারে ক্রমাগত বেড়েই চলেছে চাপ। বিগত কয়েক মাস ধরেই ক্রমশ নিঃস্ব হয়ে আসছে ভাণ্ডার। এহেন পরিস্থিতি সামাল দিতে দেশের ভাণ্ডারে জমা ডলারই বিক্রি করতে বাধ্য হচ্ছেন শেখ হাসিনা।

আরও পড়ুন: নুসরাতের সন্ধান চেয়ে পোস্টার

বাংলাদেশের এক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে সেদেশে যে পরিমাণ বিদেশি মুদ্রার সঞ্চয় রয়েছে এভাবে চললে তা দিয়ে আর মাত্র মাস পাঁচেকই চালানো সম্ভব হবে। এরই মধ্যে বিশ্ব বাজারে জিনিসের দাম আরও বাড়লে আরও দ্রুত জমানো অর্থ ফুরিয়ে গিয়ে খারাপ হবে পরিস্থিতি। এহেন অবস্থায় কী অপেক্ষা করছে বাংলাদেশের ভাগ্যে? এই সঙ্কট কি কাটিয়ে আবারও শক্ত হয়ে দাঁড়াতে পারবে বাংলাদেশের অর্থনীতি নাকি অদূর ভবিষ্যতেই আবারও এক শ্রীলঙ্কার পুনরাবৃত্তি দেখতে চলেছে বিশ্ব? সেটাই এখন দেখার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা