চালের বাজার (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

হঠাৎ অস্থির চালের বাজার

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলিতে হঠাৎ অস্থির হয়ে উঠেছে চালের বাজার। এতে হিলি স্থলবন্দরের মোকামে কয়েকদিনের ব্যবধানে আমদানি করা চালের কেজিতে অন্তত ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকায়। এছাড়া দেশিও সব চালের কেজি ৬ থেকে ৭ টাকা বেড়েছে।

চাল ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ থাকার কারণে কিছু অসাধু অটোচাল মিল মালিক মজুত করা চালের দাম বাড়িয়ে বিক্রি করছেন। তবে দেশি মোটা চাল আগের দামে বিক্রি হচ্ছে।

এদিকে সম্প্রতি দিনাজপুর জেলা প্রশাসন চালসহ যেকোন ভোগ্যপণ্য যেন কেউ মজুদ করতে না পারে সেজন্য মজুতদারীর বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে অভিযানের বাস্তব চিত্র হিলি স্থলবন্দরে দেখা যায়নি। এর কারণে আরও দাম বাড়ার আশঙ্কা করছেন ক্রেতারা।

রফিক উদ্দীন নামে এক ক্রেতা বলেন, বাজারে ওএমএস চালু আছে, সেখানে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। আগের চেয়ে দাম আরও কমার কথা। কিন্তু দেখছি এর বিপরীত। প্রতিনিয়ত দাম বাড়ছে।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

হিলি বাজারের চাল বিক্রেতা বাবুল হোসেন জানান, গত বছরের ২১ আগষ্ট থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ৪৯ হাজার মেট্রিকটন চাল আমদানি করা হয়েছে। আমদানিকারকেরা আমদানি করা চাল তাদের নিজস্ব গুদামে মজুদ করেন। কিন্তু সরকারের নির্দেশনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে দেশে চাল আমদানি বন্ধ হয়ে যায়। এরপর সুযোগ বুঝে বন্দরের মোকামসহ দেশের বিভিন্ন মোকামে দাম বাড়িয়ে চাল ছাড়তে শুরু করেন বন্দরের আমদানিকারকেরা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা