বাণিজ্য

রাজধানীতে অনুষ্ঠিত হল ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলারস এন্ড ম্যানুফেচারারস এসোসিয়েশন (BAAMA) এবং অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফেচারারস এসোসিয়েশন অফ ইন্ডিয়া ( ACMA) এর আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হল ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো।

ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি। এ ছাড়াও উপস্তিতি ছিলেন মাননীয় ইন্ডিয়ান হাই কমিশনার জনাব বিক্রম কুমার দোরাইস্বামী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এর এক্সিকিউটিভ মেম্বার জনাব অভিজিৎ চৌধুরী, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট জনাব আব্দুল মাতলুব আহমাদ। অনুষ্ঠান আয়োজনে সহযোগী হিসেবে কাজ করেছে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( IBCCI) এবং ইন্ডিয়ান হাইকমিশন, ঢাকা।

এ উপলক্ষ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় - এই মেলার উদ্দেশ্য হলো অটো কম্পোনেন্টের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা, যার ফলে গাড়ির পার্টসের দাম এবং সার্ভিসিং খরচ চলে আসবে ক্রেতাদের হাতের নাগালে।

অনুষ্ঠানে ব্রিফিং দেন বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলারস এন্ড ম্যানুফেচারারস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট জনাব আব্দুল মাতলুব আহমাদ। তিনি বলেন- দেশের পরিবহন খাতকে গতিশীল করতে স্থানীয়ভাবে অটোমোবাইল কম্পোনেন্টের উৎপাদনে যাওয়া খুবই জরুরী। আর এই কাজটি শুরু করার এখনই সবচেয়ে উত্তম সময়।

আরও পড়ুন: ৫০ রুশসেনা হত্যার দাবি

এ সময় উপস্থিত ছিলেন, অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফেচারারস এসোসিয়েশন অফ ইন্ডিয়া এর ডিরেক্টর জেনারেল ভিনি মেহতা, IBCCI এবং BAAMA এর সম্মানিত সদস্যবৃন্দ, রানার গ্রুপ, র‍্যাংগস গ্রুপ ও ইফার অটোস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অটোমোবাইল কম্পোনেন্টের স্থানীয় উৎপাদনকারী, খুচরা বিক্রেতা এবং আমদানিকারকগণ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা