ছবি-সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

নিজস্ব প্রতিবেদক : যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুলকবির রিজভী বলেছেন, ইচ্ছাকৃতভাবে প্রতিহিংসা মেটাতে বিদেশে চিকিৎসার বিষয়টিকে অগ্রাহ্য করায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন : সারাদেশে অনশন করবে বিএনপি

সোমবার (১৬ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, দেশবাসী জানে একজন ব্যক্তির জীবন-মরণের বেদনার্ত সন্ধিক্ষণের কাহিনী। যিনি জীবনে কখনোই নির্বাচনে পরাজিত হননি, তাঁর জীবনের বেশিরভাগ সময় কেটেছে আপসহীন সংগ্রামে। এ ব্যক্তির সংগ্রাম ছিল অবরুদ্ধ গণতন্ত্র পুনরুজ্জীবন। তাঁর আহ্বানে নারী-পুরুষ নির্বিশেষে জনতা বুক চিতিয়ে জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করতো না। তিনি দেশবাসীর শুভেচ্ছা, ভালবাসায় সমাদৃত দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সংগ্রামী মানুষের শক্তি অর্জন করেছে। যিনি আজ স্বৈরশাহীর নিষ্ঠুর আচরণে জীবন-মৃত্যুর টানাপোড়েনে বিপর্যস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশনেত্রীর শোচনীয় দুরাবস্থার জন্য একমাত্র দায়ী ।

আরও পড়ুন : ৪ দিনের রিমান্ডে এ্যানি

যুগ্মমহাসচিব অভিযোগ করে বলেন, উন্নত চিকিৎসা থেকে দেশনেত্রীকে বঞ্চিত করার উদ্দেশ্য হচ্ছে তাঁকে পৃথিবী থেকে সরানো। ২০১৭ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। ৩ মাস পর যখন দেশে ফেরেন তখন তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।

২০১৮ সালের ফেব্রুয়ারির ৮ তারিখে একটি মিথ্যা মামলার ফরমায়েশী রায়ে তাঁকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর দৃশ্য দেশবাসী সবাই দেখেছে। দেশনেত্রী হেঁটেই কারাফটক পার হয়েছেন। তাহলে সোয়া ২বছরে তিনি কেন এত গুরুতর অসুস্থ হলেন?

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে সুস্থ অবস্থায় প্রবেশ করেন, তাহলে কি কারণে এত জটিল দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হলেন? তিনি দীর্ঘদিন ধরে আথ্রাইটিসে আক্রান্ত। কারাগারে যাবার পরে যকৃতের রোগ (লিভার সিরোসিস) দেখা দিয়েছে। যে রোগের কারণে তাঁর হাইপারটেনশন, পেটে ও ফুসফুসে পানি আসা, অন্ত্রের রক্তরক্ষণ হচ্ছে-যার চিকিৎসা দেশে আর সম্ভব নয় বলে মেডিকেল বোর্ড ইতোমধ্যে পরামর্শ দিয়েছে। এছাড়া রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে নেই। তাঁর হৃদযন্ত্রের অবস্থাও অবনতির দিকে।

আরও পড়ুন : মাহমুদুর রহমান বেলায়েত আর নেই

ইতিমধ্যেই তাঁর হৃদপিন্ডে একটি রিং বসানো হয়েছে। বর্তমানে তিনি কিডনি রোগের জটিলতায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে দেশনেত্রীর শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে। বারবার তাঁকে সিসিইউ-তে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা