সংগৃহীত
রাজনীতি

ভোট কেনার দিন শেষ

জেলা প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য বড় বড় কথা বলছে। তাদের দাবি একটাই আওয়ামী লীগ সরকারকে সরাও। বিএনপি কিন্তু একবারও বলে না, ক্ষমতায় গেলে আমরা এই উন্নয়ন করব, মানুষের জন্য এটা-সেটা করব। বিএনপির চেষ্টা একটাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাও।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মরে গেছে

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার দেড় শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের বরাদ্দকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি জানান, বিএনপি স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেছে। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যা করেছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলাও করল। তারা আবার বাংলা ভাই সৃষ্টি করল ও দেশের বিরুদ্ধে মিথ্যাচার করল। আসলে বিএনপি গুলির মাধ্যমে, আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসে। আগামীতে ক্ষমতায় আসার জন্য তারা আবারও সেম টেকনিক ব্যবহার করছে।

আরও পড়ুন: নির্বাচন এলেই অপশক্তি ফণা তোলে

জাহিদ মালেক বলেন, মানুষ এখন শিক্ষিত, তারা জানে কোথায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। সেই দিন ভুলে যান, ১০০ টাকা দিয়ে ভোট কিনে নেওয়ার দিন শেষ। আগুন সন্ত্রাস, গুলি, নাশকতার মাধ্যেমে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা করোনা নিয়ন্ত্রণ করেছি। ঢাকাসহ সারাদেশে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। চেষ্টা করছি ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে। দেশের জনগণ সচেতন হলে ডেঙ্গু মোকাবিলা সম্ভব। করোনা, ডেঙ্গুর মতো আরও অনেক মহামারি আসতে পারে, তাই সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে।

আরও পড়ুন: সারাদেশে অনশন করবে বিএনপি

পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা