বাণিজ্য

বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তি উন্মোচন করবে রিয়েলমি

সান নিউজ ডেস্ক: ২৮ ফেব্রুয়ারি বার্সেলোনায় হতে যাওয়া এমডব্লিউসি ২০২২-এ বিশ্বের দ্রুততম স্মার্টফোন চার্জিং প্রযুক্তি উন্মোচন করার ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ব্যবহারকারীদের দ্রুততম এবং সবচেয়ে কার্যকর চার্জিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে রিয়েলমি বরাবরই বিনিয়োগ করে আসছে।

এই ক্ষেত্রে ১২৫ ওয়াট ক্ষমতা বিশিষ্ট চার্জিং টেকনোলজি লঞ্চ করার মাধ্যমে নিজেদের শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে রিয়েলমি। পরবর্তী পদক্ষেপে বিশ্বের দ্রুততম স্মার্টফোন চার্জিং চালু করতে যাচ্ছে ২০২২ সালের এমডব্লিউসি অনুষ্ঠানে।

একই শ্রেণির অনুরূপ ডিভাইসের সাথে তুলনা করলে রিয়েলমি’র দ্রুত চার্জিং প্রযুক্তি সবার চেয়ে এগিয়ে। গো প্রিমিয়াম কৌশলের অধীনে, রিয়েলমি উদ্ভাবনের জন্য আর অ্যান্ড ডি সেক্টরে ৭০ শতাংশ বিনিয়োগ করবে এবং চার্জিং প্রযুক্তি হলো অন্যতম প্রধান অংশ। রিয়েলমি বিশ্বাস করে যে, নতুন এই চার্জিং প্রযুক্তিটি অল্প সময়ের মধ্যে গ্রাহকদের স্মার্টফোনকে সম্পূর্ণ রুপে চার্জ করতে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

এছাড়াও, এবারের এমডব্লিউসি-তে একই সময়ে ইউরোপীয় প্রথম স্ন্যাপড্রাগন-৮ জেন ১- ক্ত স্মার্টফোন রিয়েলমি জিটি ২ প্রো উন্মোচন করার ঘোষণা দিয়েছে রিয়েলমি।

প্রসঙ্গত, ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে।

ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মর মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে।

আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা প্রি-অর্ডার শুরু

ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা