বাণিজ্য

ফুডপ্যান্ডার অর্ডারে ‘৫০% লাভ ব্যাক’ অফার

সান নিউজ ডেস্ক: ভালোবাসা দিবস উপলক্ষে ফুডপ্যান্ডা চালু করেছে ‘লাভলেন’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের অধীনে গ্রাহকদের জন্য থাকছে ‘৫০% লাভ ব্যাক’ অফার। ভালোবাসা দিবস অনেকের জন্যই বিশেষ একটি দিন, আর মুখরোচক খাবার ছাড়া যেকোনো উদযাপনই থেকে যায় অসম্পূর্ণ।

ভোজনরসিকরা যাতে মজাদার খাবার ও অফারের সাথে ভালোবাসার এই দিনটি উদযাপন করতে পারেন তা নিশ্চিত করবে ফুডপ্যান্ডার ক্যাম্পেইনটি। ৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইন চলাকালীন, নির্দিষ্ট গ্রাহকরা ফুডপ্যান্ডা ভাউচার হিসেবে তাদের মোট অর্ডার মূল্যের অর্ধেক ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

‘৫০% লাভ ব্যাক’ পেতে, ক্রেতাদের ক্যাম্পেইন চলাকালীন কমপক্ষে চার বা তার বেশি সংখ্যক বার নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে ন্যূনতম ৫০০ টাকার (প্রতি বার) অর্ডার করতে হবে। যে পাঁচজন ক্রেতা সর্বোচ্চ সংখ্যক বার অর্ডার করবেন, তারা জিতে নিবেন এই ভাউচার।

এই ক্যাম্পেইনের পাশাপাশি, ডেলিভারি এবং পিক-আপ উভয় ক্ষেত্রে ফুডপ্যান্ডায় ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন অফার এবং ভাউচার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা