বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর
বাণিজ্য

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আনভীর

নিজস্ব প্রতিবেদক: জুয়েলারি ব্যবসা সহজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোল্ড ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এই শিল্পের মালিকরা।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন জুয়েলারি শিল্পের মালিকদের দাবি বাস্তবায়নে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাজুস জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত ২ দিনব্যাপী মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

তিনি আরও বলেন, সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। জুয়েলারি শিল্পের উন্নয়নে আমাদের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমার দৃঢ় বিশ্বাস জুয়েলারি পণ্য রপ্তানিতে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সর্বোচ্চ নীতি সহায়তা প্রদান করবেন। জুয়েলারি পণ্য রপ্তানি হলে, বাজুস সদস্য পরিবার, সমাজ, দেশ-জাতি ও বিশ্বের কাছে সম্মান পাবেন।

বাজুস প্রেসিডেন্ট বলেন, দেশের একজন জুয়েলারি ব্যবসায়ীর সমস্যা মানে আমাদের সবার সমস্যা। জুয়েলারি খাতে ভ্যাটের সমস্যা সমাধান করতে হবে। হয়রানি বন্ধ করতে হবে।

এই লক্ষ্যে জুয়েলারি খাতের সমস্যা সমাধানে বাজুসকে শক্তিশালী করতে হবে। সারাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হতে হবে। এই লক্ষ্যে আমাদের আহ্বান-দেশের যে যেখানে আছেন, বাজুসের সদস্য হোন।

তিনি জুয়েলারি খাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা দেশে জুয়েলারি কারখানা স্থাপন করুন। রপ্তানিতে মনোযোগ দিন।

জুয়েলারি পণ্য রপ্তানির মধ্য দিয়ে দেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত সোনার বাংলা গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

আরও পড়ুন: ২ সচিবের পদোন্নতি, ৩ দফতর বদল

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুস সহ-সভাপতি গুলজার আহমেদ ও আনোয়ার হোসেন, বাজুসের সাবেক সভাপতি ও জেলা মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ রায়, বাজুস সহ-সম্পাদক মাসুদুর রহমান ও জয়নাল আবেদিন খোকন, বাজুস কোষাধ্যক্ষ উত্তম বণিক, বাজুস কার্যনিবাহী কমিটির সদস্য রিপনুল হাসান, মিডিয়া কমিউনিকেশন এন্ড সোস্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মানিক, বাজুস জেলা মনিটরিং কমিটির সদস্য মৃণাল কান্তি ধর, রকিবুল ইসলাম চৌধুরী, এনামুল হক সোহেলসহ বিভিন্ন জেলার নেতারা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা