জাতীয়

মুনিয়া মামলার চূড়ান্ত প্রতিবেদনে বাদীর নারাজি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেছেন মামলার বাদী নুসরাত জাহান তানিয়া।

মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এই নারাজি আবেদন দাখিল করে অন্য কেনো সংস্থার মাধ্যমে মামলাটি তদন্তের আবেদন করেছেন তিনি।

এর আগে গত ১৯ জুলাই বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাসান।

পরে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাদীপক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন শুনানিতে বলেন, মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার তদন্তে পক্ষপাতিত্ব করা হয়েছে। মুনিয়া-আনভীরের বিভিন্ন অডিও ভিডিও সারাদেশে ভাইরাল হয়েছে। তদন্তে মুনিয়ার পরিবার ন্যায় থেকে বঞ্চিত হয়েছে। তাই অন্য কোনো তদন্ত সংস্থার মাধ্যমে পুনরায় তদন্ত না করা হলে একজন মুক্তিযোদ্ধার সন্তান ন্যায় থেকে বঞ্চিত হবে।

এছাড়া মামলার বাদী নুসরাত জাহান তানিয়া আদালতকে বলেন, চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে এ মামলার তদন্ত কর্মকর্তা তাকে বলেছিলেন, ভুক্তভোগীকে হত্যা এবং ধর্ষণ সংক্রান্ত তথ্য উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেবেন তিনি। কিন্তু পরবর্তীতে দেখা গেলো আসামিকে অব্যাহতি দিয়ে আদালতে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে- সে সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মোশারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করেছিল পুলিশ। পরে রাতেই আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ওই তরুণীর বোন নুসরাত জাহান তানিয়া।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা