বাণিজ্য

সেই আলমগীরকে চাকরি দিলো স্বপ্ন সুপারশপ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীর কবিরকে চাকরি দিয়েছে সুপারশপ স্বপ্ন। বুধবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে স্বপ্ন কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে আলমগীর বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তীর কার্যালয়ে যান। প্রায় দুই ঘণ্টা ধরে তার সঙ্গে আলাপ করার পর সেখানে উপস্থিত হন স্বপ্নের রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল। এরপর জুমে আলমগীর কবিরের ইন্টারভিউ নেওয়া হয়।

এ সময় আলমগীর কবিরসহ জুমে যুক্ত হন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া অ্যান্ড পি আর ম্যানেজার মো. কামরুজ্জামান মিলু।

ইন্টারভিউ শেষে আলমগীর কবিরকে স্বপ্নের ঢাকার তেজগাঁওস্থ অফিস কার্যালয়ে বিজনেস রিসার্চ বিভাগে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিয়োগের জন্য বলা হয়।আলমগীর কবিরের সম্মতি পাওয়ার পর তার হাতে নিয়োগপত্র তুলে দেন বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী এবং স্বপ্নের রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল।

আরও পড়ুন: স্বামীকে বাদ দিয়ে সালমানের সঙ্গে থাকবেন ক্যাট

প্রসঙ্গত, আর্থিক অনটনের কারণে আলমগীর কবিরের তিনবেলা ঠিকমতো খাওয়া হচ্ছিল না। এ কারণে উপায় না দেখে সম্প্রতি তিনি আশ্রয় নেন বিজ্ঞাপনের। দেওয়ালে সাঁটানো বিজ্ঞাপনে তিনি বলেন, ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’

দেওয়ালে দেওয়ালে লাগানো সেই বিজ্ঞাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। এরপর থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয় পোস্টটি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা