ছবি-সংগৃহীত
বাণিজ্য

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পোশাক খাতে শঙ্কা 

মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার কবলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান ও সাবেক ৭ কর্মকর্তা। এবার পোশাক খাতে নতুন শঙ্কা দেখা দিয়েছে।

বৃটিশ ক্রেতারা নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে আমদানি-রপ্তানি খাতে ব্যবহার হওয়া ঋণপত্রে (এলসি) বিশেষ একটি ধারা যুক্ত করে দিচ্ছেন।

সম্প্রতি বাংলাদেশের একজন গার্মেন্ট ব্যবসায়ীর কাছে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন ধারাযুক্ত এলসি পাঠানো হয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন ধারাটির কারণে বিদেশি ক্রেতাদের সঙ্গে অর্থ লেনদেনে জটিলতা সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বাণিজ্যমেলা সফল হয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী

গত রোববার ( ৩০ জানুয়ারি) বিশেষ ধারা সংযুক্ত এলসি পান বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ এসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি কাজী ইফতেখার হোসেন।

এলসি’র ধারায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বলেছে- জাতিসংঘ, ইইউ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক এবং স্থানীয় কর্তৃপক্ষ ও সংস্থাগুলোর দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার কারণে এ ডকুমেন্টারি ক্রেডিট সম্পর্কিত লেনদেনে অক্ষম হতে পারি। নিষেধাজ্ঞার লঙ্ঘন ঘটলে আমরা কোনো দায়বদ্ধতা গ্রহণ করবো না এবং উদ্ভূত যে কোনো ক্ষতি ও অর্থ প্রদানে বিলম্ব হলে দায়ী থাকবো না।

বিজিবিএ সভাপতি সংবাদ মাধ্যমকে জানান, যুক্তরাজ্যের ক্রেতার পক্ষ থেকে যে এলসি পেয়েছি, সেখানে বলা হয়েছে, আমেরিকা বা ইউএন যদি কাউকে স্যাংশন দেয়, সেই ঋণপত্র কেউ যদি গ্রহণ করে এবং পণ্য রপ্তানি করে, তাহলে তার পেমেন্ট দেয়ার জন্য সেই ব্যাংকগুলো বাধ্য না।

ফলে, যার যার ওপর নিষেধাজ্ঞা হবে এবং কেউ যদি এটি লঙ্ঘন করে তাহলে সেই পেমেন্ট দেবে না। এমনকি নিষেধাজ্ঞার আওতায় থাকা কারও সঙ্গে সংশ্লিষ্টতা পেলেও এর প্রভাব পড়তে পারে।

কাজী ইফতেখার হোসেন জানান, এখন উচিত সবাইকে সচেতন করা, যাতে এই খাতটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে কাজ করা। নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো ব্যক্তি যদি ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তাহলে পুরো খাতটি ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

ধরুন যে ৭ জনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাদেরই পরিবারের কেউ একজন রপ্তানির সঙ্গে জড়িত, এখন এটি যদি তারা জেনে যায় তাহলে তারা পেমেন্ট প্রদানে অপারগতা প্রকাশ করবে।

কারণ, আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয় ডলার দিয়ে এবং ডলারের বাজারটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে দেশের র‌্যাবের বর্তমান এবং সাবেক ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন সংশ্লিষ্টরা।

তবে বিশেষ এই ধারা যুক্ত হওয়ায় পোশাক খাতের ব্যবসায় কোনো সমস্যা তৈরি হবে না বলে মনে করেন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা।

যদিও গত ৫ই জানুয়ারি বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান এক অনুষ্ঠানে বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ব্যবসায়ীরা চিন্তিত। কারণ আমরা কোনো বাজার হারাতে চাই না।

বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদুল্লাহ আজীম সংবাদ মাধ্যমকে বলেন, নিষেধাজ্ঞার কারণে পোশাক খাতের জন্য সমস্যা হবে না। তবে ঋণপত্রে যুক্ত হওয়া ধারা নিয়ে তিনি কোনো কথা বলেন নি। এ ছাড়া কয়েকজন গার্মেন্ট মালিকের সাথে যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কোন মন্তব্য করতে চাননি কেউ।

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান মার্কিন নিষেধাজ্ঞার কারণে সামনের দিনগুলোয় ইইউসহ আরও কয়েকটি দেশ থেকে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা (জিএসপি) থেকেও বঞ্চিত হতে পারে।

তারা আরও জানিয়েছেন, দেশের মোট রপ্তানির ৬৩ শতাংশই যায় যুক্তরাষ্ট্র ও ইইউতে। সেখানে এই ধরনের নিষেধাজ্ঞাকে ইঙ্গিত করে ঋণপত্রে বিশেষ ধারা যুক্ত করে দেয়াটা আমাদের পোশাক খাতের জন্য বড় অশনি সংকেত।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা