ছবি : সংগৃহীত
বাণিজ্য

পুঁজিবাজারে ২৩৮ কোটি টাকা মূলধন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের ২৩৮ কোটি টাকা পুঁজি ফিরেছে। একই অবস্থা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩৯০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ২২৪টির, ১৩৯টির কমেছে এবং ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত। ৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়নি।

বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৮ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৫ দশমিক ৬৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০৮ দশমিক ৪০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৫ পয়েন্টে।

তিনটি সূচকই বাড়ার পরও বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে মাত্র ২৩৮ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৮০৫ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ জানুয়ারি) লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৪ হাজার ৯৯ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ২০৬ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১১ টাকা।

ডিএসইতে গেল সপ্তাহে ৪১০ কোটি ৭৫ লাখ ২৫ হাজার ৭ টাকা লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার ১৩৫ টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ ১২৮ টাকা লেনদেন হয়েছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা