রাজধানীর মোহাম্মাদপুরের টউন হল কাঁচাবাজার। ছবি: মোঃ কামাল হোসেন
বাণিজ্য

বেড়েছে চাল, কমেছে আলু-পেঁয়াজের দাম

মোঃ কামাল হোসেন: রাজধানীতে বেড়েছে চালের দাম। তবে কমেছে টমেটো, আলু, পেঁয়াজ, আদাসহ বেশ কয়েকটি সবজি ও মসল্লার দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস, ডিম ও অন্য মসল্লার দাম। শুক্রবার (২১ জানুয়ারি) সরেজমিনে রাজধানীর মোহাম্মাদপুরের টউন হল কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

নিত্য বাজার নামের মুদি দোকানের বিক্রয়কর্মী শান্ত জানান, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে চালের দাম প্রতি কেজিতে ২-৩ টাকা বেড়েছে। মিনিকেট চাল ৬৫-থেকে ৬৮ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশী (চিকন) মসুরী ডাল ১২০ টাকা, মোটা মসুরী ডাল ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর সোয়াবিন তেলসহ অন্যান্য পণ্যের দাম গত সপ্তাহের মত অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, একই বাজারের মুরগি বিক্রেতা মোঃ হানিফ জানান, গত সপ্তাহের চেয়ে কিছুটা দাম কমে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা প্রতি কেজি। আর সোনালী মুরগি ২৪০ টাকা, দেশী মুরগ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মাছ ব্যবসায়ী মোঃ বায়জিদ ও সুমন জানান, গত সপ্তাহের মত আকার ভেদে রুই মাছ ২০০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশ মাছ এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছ ৫০০ টাকা কেজি, আইড় মাছ ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর অন্য মাছগুলোর দাম প্রায় গত সপ্তাহের মত রয়েছে।

অন্যদিকে, সবজি বিক্রেতা তোফাজ্জল, জামাল, দিলু বিল্লাহ জানান, আলুর দাম কমে বিশ টাকা, টমেটো ৪০ টাকা, গাজর ৫০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, বেগুন, ৫০ বরবটি ১০০ টাকা, সিম ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধা কপি ৩০ টাকা, করলা ৮০ টাকা, শশা দেশী ৮০ টাকা, খিরাই ও হাইব্রিড শশা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দাম গত সপ্তাহের মতই অপরিবর্তিত রয়েছে।

এছাড়া মাংস ব্যবসায়ী রাজা কসাই জানান, ভাল মানের গরুর মাংস ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, মাংস ব্যবসায়ী জাবেদ জানান, খাশির মাংস ৯০০ টাকা, আর বকরির মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ডিম বিক্রেতা আরব আলী জানান, গত সপ্তাহের মত ফার্মের মুরগির ডিম ১০৫ টাকা প্রতি ডজন, আর দেশী মুরগির ডিম ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া হাসে ডিম ১৬০ টাকা প্রতি ডজন দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মসল্লা ব্যবসায়ী হিমেল জানান, গত সপ্তাহের মতই অপরিবর্তিত রয়েছে সব রকম মসল্লার দাম। তবে আদা, রসুন ও পেঁয়াজের দামে ধস নেমেছে। আদা ৮০-১০০ টাকা, রসুন ৬০-৮০ টাকা ও পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ভ্যানগাড়িতে করে যারা মসল্লা ও সবজি বিক্রি করছেন, তারা বাজারের চাইতে অনেক কম দামে বিক্রি করছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা